বাবা-চাচা খেলেছেন জাতীয় দলে, জিসানের চোখ সেখানেই

রবিউল ইসলাম
০৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:৩২

বাবা-চাচাদের ক্রিকেট খেলা দেখে বড় হয়েছেন জিসান আলম। বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মনা দুজনই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন। আরেক চাচা সোহেল হোসেন পাপ্পু জাতীয় দলে সুযোগ না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। এমন পরিবারের সন্তানের ক্রিকেটার না হয়ে উপায় আছে! বাবা-চাচাদের দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে নেন হৃদয়ে। তাই তো একদম ছোট্টবেলায় নারায়ণঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটে হাতেখড়ি হয়ে যায় এই ওপেনারের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ হয়নি জিসানের। তাতে যদিও কোনও আক্ষেপ নেই তার। যখনই সুযোগ আসবে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত আছেন তিনি। স্বপ্ন দেখেন, একদিন বাবার মতো জাতীয় দলে খেলবেন। বাবার মতো ওপেনিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের শাসন করবেন।

অনেকেই বলেন, ভুল সময়ে জন্মেছিলেন জাহাঙ্গীর আলম। বলার কারণও আছে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার যা কীর্তি সেইসব যে রেকর্ডে নেই। ১৯৮৯ সালে অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফরের এক ম্যাচে ১৩২ রান করে নজরে আসেন তিনি। জাভেদ ওমরের সঙ্গে এক ম্যাচে ২১৯ রানের ওপেনিং জুটিও আছে। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে দলের সেরা পারফর্মার। চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেন অপরাজিত ১১৭ রানের ইনিংস। পরবর্তীতে খালেদ মাসুদ পাইলটের কাছে জাতীয় দলের জায়গা হারিয়েছিলেন। ঢাকা লিগে তিনবারের সর্বোচ্চ স্কোরার জাহাঙ্গীর। মোহামেডান, বিমানে, আবাহনীর মতো দলে খেলেছেন। সেই তারই সন্তান জিসান সঙ্গী হয়েছেন বাংলাদেশ যুব বিশ্বকাপ দলের।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ১৭ যোদ্ধাকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বাংলা ট্রিবিউনে। আজ (বুধবার) থাকছে ওপেনার জিসান আলমের একান্ত সাক্ষাৎকার-

বাংলা ট্রিবিউন: আপনার বাবা-চাচারা ক্রিকেটার ছিলেন, সে কারণেই কি ২২ গজ বেছে নেওয়া?

জিসান: আমাদের পরিবারের সবাই ক্রিকেটার ছিলেন। আমার বাবা, আমার দুই চাচা ক্রিকেট খেলেছেন। বাবা আর এক চাচা জাতীয় দলে খেললেও আরকে চাচা প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। আমি তাদের দেখেই অনুপ্রাণিত হয়েছি।

বাংলা ট্রিবিউন: কেবলই বাবা-চাচাদের দেখে আগ্রহী হয়ে ওঠা?

জিসান: হুম। একদম ছোটবেলাতে ঘুম থেকে উঠেই বাবা-চাচাদের হাত ধরে মাঠে চলে যেতাম। তারা অনুশীলন করতো, আমি দেখতাম। আমার ইচ্ছা করতো ক্রিকেট খেলতে। বাসাতে সবসময় আব্বু-চাচাদের ব্যাট-বল-গ্লাভস দেখতাম। সেগুলো দেখে ভালো লাগতো। এরপর আমার ৬-৭ বছর বয়স হতেই নারায়ণগঞ্জে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয়।

বাংলা ট্রিবিউন: অতটুকু বয়সে ক্রিকেট বলে খেলা শুরু করেছিলেন?

জিসান: না। আমি ২০১১ সালে ভর্তি হই। তখন সিরিয়াস অনুশীলন করানো হতো না আমাকে। টেপ টেনিস বল দিয়েই অনুশীলন করতাম। তবে দুই বছর পর ২০১৩ সালে ক্রিকেট বলে অনুশীলন শুরু হয়।

বাবা-চাচা খেলেছেন জাতীয় দলে, জিসানের চোখ সেখানেই বাংলা ট্রিবিউন: ক্রিকেট নিয়ে ছোটবেলায় মজার কোনও স্মৃতি আছে?

জিসান: আমাদের এদিকে একটা ক্লাবে আমি খেলেছিলাম। বোলিং করে ৪ উইকেট পেয়েছিলাম। তখন সবাই আমাকে উৎসাহ দিয়ে টাকা উপহার দিয়েছিল। 

বাংলা ট্রিবিউন: বিশ্বকাপ দলে সুযোগ এলো কীভাবে?

জিসান: অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আমার প্রথম সফর ছিল ভারত। এর আগে আমার কোনও সফর কিংবা সিরিজ খেলা হয়নি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। তবে বয়সভিত্তিক দলের নানা ধাপে ভালো পারফরম্যান্স ছিল। বাংলাদেশে গেমসে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের হয়ে ১৬৯ রানের ইনিংস খেলেছিলাম। ওইভাবেই আসলে অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে সুযোগ পাওয়া। ক্যাম্পে আমি সবসময়ই ছিলাম।

বাংলা ট্রিবিউন: বাবা-চাচারা কীভাবে অনুপ্রাণিত করেন?

জিসান: এখন আমি বয়সভিত্তিক ক্রিকেট খেলছি। কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারি, মোটিভেট করেন তারা।

বাংলা ট্রিবিউন: এই যে মূল স্কোয়াডে নেই, আক্ষেপ হয় না?

জিসান: আক্ষেপের তো কিছু নেই। সবকিছুর ওপরে দল। আমি যে একেবারেই নেই, সেটা তো আর না। আমি দলের সঙ্গে আছি। অনুশীলন করছি। যেকোনও সময় সুযোগ আসতে পারে। ১৭ জনে আছি, এটা তো কম নয়।

বাবা-চাচা খেলেছেন জাতীয় দলে, জিসানের চোখ সেখানেই বাংলা ট্রিবিউন: আপনার প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। পছন্দ করার বিশেষ কোনও কারণ?

জিসান: সে স্টাইলিশ ব্যাটার। ওপেনার। তার ব্যাটিংটা পছন্দ করি। টিভিতে তার খেলা আমি মুগ্ধ চোখে দেখি।

প্রোফাইল

পুরো নাম: জিসান আলম

ডাক নাম: জিসান

জন্ম: ১০ নভেম্বর ২০০৪

জন্মস্থান: নারায়ণগঞ্জ

বাবা: জাহাঙ্গীর আলম

মা: ইভা আক্তার সুমি

উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি

পড়াশোনা: এসএসসি পরীক্ষার্থী

প্রথম ক্লাব: নারায়ণগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি

বর্তমান ক্লাব: নারায়ণগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি

বোলিং স্টাইল: অফ স্পিন

বোলিংয়ে শক্তির জায়গা: টার্ন

ব্যাটিং স্টাইল: ডানহাতি ব্যাটার

প্রিয় শটস: কাভার ড্রাইভ

প্রিয় মানুষ: বাবা-মা

প্রিয় ক্রিকেটার: রোহিত শর্মা

ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বাংলাদেশ গেমসে ১৬৯ রান

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী