বিসিএল খেলতে ঢাকায় সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৪:০৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:০৯

‘ব্যক্তিগত কারণে’ ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। তাকে বাদ দিয়েই তাই নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। ছু্টিতে থাকার কারণে ঘরোয়া প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সনেও খেলা হয়নি তার। তবে প্রতিযোগিতাটির ওয়ানডে ফরম্যাটে খেলবেন এই অলরাউন্ডার। সেই লক্ষ্যে আজ (বৃহ্স্পতিবার) ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।

নিউজিল্যান্ড সফরের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটির আবেদন করেন সাকিব। এরপর পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান যুক্তরাষ্ট্রে। বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে থাকার পর আবারও ২২ গজে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার। বিসিএলের ওয়ানডে সংস্করণে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন তিনি।

এখন চলছে বিসিএলের লংগার ভার্সনের ফাইনাল। এই ম্যাচ শেষে বিসিএলের চার দল নিয়ে ৯ জানুয়ারি শুরু হবে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। আগেই জানা গিয়েছিল, ৫০ ওভারের সংস্করণে খেলবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান। এরপর ঘরোয়া লিগে খেলতে আগ্রহী হন সাকিব। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

বিষয়টি নিয়ে মধ্যাঞ্চল ও সাকিবের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছিলেন নির্বাচক হাবিবুল বাশার, ‘সাকিব অনেকদিন খেলার বাইরে, তাই সে বিসিএলে খেলতে আগ্রহ দেখিয়েছে। যেহেতু সামনে বিপিএল আছে, নিজের প্রস্তুতিটা ভালো করতে চাইছে।’

সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া ওয়ানডে ফরম্যাটের ম্যাচগুলো হবে সিলেটে। ৯, ১১, ১৩ জানুয়ারি সিলেটের দুই মাঠে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। ১৫ জানুয়ারি হবে ফাইনাল। তবে ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি।

প্রসঙ্গত, সাদা বলের ক্রিকেটে সাকিব সর্বশেষ খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার পর হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। একই চোটে তাকে পাওয়া যায়নি পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে। তবে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম