অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৬, ১৯:২৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২০:০১

আগামী বুধবার থেকে পর্দা উঠছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ৪৮টি ম্যাচ ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য প্রকাশ করেছে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ৫টি টিকিট কেনার সুযোগ পাবেন। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা। টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২৭ জানুয়ারি থেকে। গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ/সাউথ টিকিটের মূল্য ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ড ১০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ড ৪০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০ টাকা। 

ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা। টিকিট পাওয়া যাবে যুব উন্নয়ন অধিদফতর, জালকুড়ি, ফুতুল্লায়। সেখানেও ২৭ তারিখ থেকে টিকিট পাওয়া যাবে। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (ওয়েস্ট) ১৫০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট ১০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৮০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০ টাকা। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০ টাকা। মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে সাগরিকা মোড়ে। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ২০০ টাকা, রুফটপ হসপিটালিটি টিকিটের মূল্য ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট ১০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ৩০ টাকা। 

এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট ২৬ তারিখ থেকে আলমাস সিনেমা হল, ধামপাড়া থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন দাম ২০ টাকা। ভিআপি গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১০০ টাকা, রুফটপ টিকিট মূল্য ১০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড নর্থ/সাউথ ৭৫ টাকা, ক্লাব হাউজ নর্থ/সাউথ ৫০ টাকা, সাধারণ গ্যালারি ২০ টাকা।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিট পাওয়া যাবে ২৭ জানুয়ারি থেকে লাকাতুরা বিমানবন্দর রোডে। সর্বনিম্ন দাম ৩০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট/ওয়েস্ট টিকেটে মূল্য ২০০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট ১০০ টাকা, গ্রিন হল এরিয়া ৩০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ৩০ টাকা।

এছাড়া সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টিকিট পাওয়া যাবে ২৭ জানুয়ারি থেকে স্টেডিয়াম মার্কেট কাউন্টার থেকে। ৩টি ক্যাটাগরিতে তাদের টিকিটের মূল্য ক্রিকেট প্যাভিলিয়ন ২০০ টাকা, সাধারণ গ্যালারি ৫০ ও ৩০ টাকা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম