কেমন হবে মুমিনুলদের দ্বিতীয় টেস্টের উইকেট?

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ১৬:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৮:২১

মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটে ঘাস ছিল অপেক্ষাকৃত কম। যা সচরাচর নিউজিল্যান্ডের কন্ডিশনে দেখা যায় না। আর সেই উইকেটেই বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে কিউইরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে স্বাগতিকরা কেমন উইকেট বানাবে। বিদায়ী টেস্ট সিরিজ খেলতে যাওয়া রস টেলর আগামভাবে যেমন আভাস দিয়েছেন। তাতে এটাই ফুটে উঠছে, দ্বিতীয় টেস্টের পিচে ঘাস থাকবে বেশি আর বাউন্স থাকবে ভীষণ।

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্টকে বিদায় বললেও আরও ৬টি ওয়ানডে খেলবেন রস টেলর। তার পরেই কিউই ব্যাটারের বিদায় নিশ্চিত হবে। কিন্তু বিদায়ী টেস্টে তিনি এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। তাই দ্বিতীয় টেস্ট নিয়ে বলতে গিয়ে উইকেট সম্পর্কে তিনি বলেছেন, ‘এটা এমনই মাঠ, যাকে আমরা ভালোভাবে চিনি। তবে মাউন্টে কীভাবে খেলতে হয় তা এখনও বুঝে ওঠার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখানকার উইকেট সম্পর্কে মাউন্ট মঙ্গানুই থেকেও আমাদের ধারণা অনেক বেশি।’ এরপর উইকেটের ধরন সম্পর্কে আগাম ধারণা দিয়ে রস টেলর বলেছেন, ‘আমার মনে হয়, এখানে অনেক বাউন্স থাকবে। বল সোজা কিপারের কাছে যাবে সবসময়। আরেকটা বিষয় হলো, এখানে ঘাসও থাকবে প্রচুর। যে কন্ডিশনটায় আমাদের ব্যাটাররা অভ্যস্ত, একইভাবে বোলাররাও।’ 

গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা হয়েছে টেলরের। তার প্রেক্ষিতেই তিনি বলেছেন, ‘আমি শুধু জিজ্ঞেস করেছি এটা চিরাচরিত উইকেট কিনা। ওরা বলেছে, হ্যাঁ। আর হ্যাগলি ওভালে চিরাচরিত উইকেট মানেই সবুজাভ এবং টস জেতা মানে বোলিং নাও।’

দ্বিতীয় টেস্টটা টেলরের সাদা পোশাকের শেষ ম্যাচ। এছাড়া প্রথম টেস্টটাও রাঙাতে পারেননি। তার ওপর যোগ হয়েছে ৮ উইকেটের লজ্জার হার। এই অবস্থাতেও বাংলাদেশের জয়কে নেতিবাচকভাবে দেখেন না তিনি। বরং মনে করছেন, মুমিনুলদের জয়টা বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো, ‘পুরোটা সময় আমাদের ওরা ম্যাচের বাইরে রাখতে পেরেছে। তবে টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের মতো দেশের উঠে আসা প্রয়োজন। এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম