টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাঈমের অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ০৩:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ। আজ (রবিবার) ক্রাইস্টচার্চের শেষ টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মুমিনুল হক। ফলে নিউজিল্যান্ডের ব্যাটিং দিয়ে শুরু হয়েছে শেষ টেস্টের লড়াই।

মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম টেস্ট দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের পরও বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। একটি পরিবর্তন আসলে অনুমিতই ছিল। চোটের কারণে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যাওয়া ওপেনার মাহমুদুল হাসান জয় নেই। তার জায়গায় টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে গেছে নাঈম শেখের। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ক্রাইস্টচার্চের ম্যাচ দিয়ে প্রথমবার টেস্ট আঙিনায় এই ওপেনার।

অন্যদিকে একাদশে নেই মুশফিকুর রহিম। প্রথম টেস্টে সুবিধা করতে না পারা অভিজ্ঞ এই ব্যাটার কুঁচকির চোটে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।

নিউজিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন। অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর জায়গায় এসেছেন আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেল।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম