১৬ বছর পর ‘পঞ্চপাণ্ডব’ ছাড়াই খেললো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১০:৩৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০:৩৭

কুঁচকির চোটে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। রবিবার তাকে ছাড়া কিউইদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর তাতে ১৬ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া খেলার নজির রাখলো মুমিনুলের দল। 

গত এক দশকে বাংলাদেশের বেশিরভাগ জয়েই পঞ্চপাণ্ডব তথা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এবং মাশরাফি কারও না কারও অবদান ছিলই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পঞ্চপাণ্ডবের একজন থাকলেও খুব বেশি অবদান ছিল না মুশফিকের। তবু জয় পেয়েছে বাংলাদেশ দল। 

মাশরাফি ২০০৯ সাল থেকে টেস্ট খেলেন না। মাহমুদউল্লাহ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিয়েছেন। গত বছর জিম্বাবুয়ের সফরে গিয়েই সর্বশেষ টেস্ট খেলেছিলেন। সাকিব আল হাসান পারিবারিক কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবালও ইনজুরির কারণে অনেকদিন ধরে দলের বাইরে। পঞ্চপাণ্ডবের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কুঁচকির চোটে তিনিও ছিটকে গেলেন এই টেস্টে। সব মিলিয়ে তাই ১৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো ক্রাইস্টচার্চ।

দীর্ঘদিন সেবা দিয়ে যাওয়া ওই পাঁচ ক্রিকেটার ছাড়া বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি। সেবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এদের কেউ দলে ছিলেন না। তখন অবশ্য সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ২০০৯ সালে মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকে বাংলাদেশের প্রতিটি টেস্টেই খেলেছিলেন মাশরাফি ছাড়া বাকি চারজনের কেউ না কেউ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম