ল্যাথামের ২০০, নিউজিল্যান্ডের ৪০০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ০৫:২৩আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৫:৩৭

ডাবল সেঞ্চুরির পথ প্রথম দিনই করে রেখেছিলেন টম ল্যাথাম। সুযোগটা নষ্ট করেননি বাঁহাতি ওপেনার। দ্বিতীয় দিনের সকালেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ল্যাথামের দু্র্দান্ত ব্যাটিংয়ে রানের চাকা ছুটছে নিউজিল্যান্ডের। এরই মধ্যে ৪০০ পেরিয়ে গেছে কিউইদের স্কোর।

আজ (সোমবার) চলছে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৭ ওভারে ৩ উইকেটে ৪১২ রান। ল্যাথাম অপরাজিত ২০৯ রানে।

ল্যাথামের এই ইনিংসে আছে কিছুটা ভাগ্যের ছোঁয়া। প্রথম দিন বেশ কয়েকবার বেঁচে গিয়েছিলেন তিনি। যার মধ্যে এক ওভারে দুইবার রিভিউ নিয়ে টিকে যাওয়ার ঘটনাও আছে। তবে সব মিলিয়ে দেখার মতো এক ইনিংস খেলেছেন তিনি। নজরকাড়া সব শটে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। ২০১৮ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। আর এবার নিজের শহর ক্রাইস্টচার্চে পেলেন দ্বিতীয় দ্বিশতক। ৩০৫ বলে পৌঁছে যান মাইলফলকটিতে।

এর আগে ল্যাথামের সঙ্গে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন ডেভন কনওয়ে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। যদিও শতক পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি। রান আউট হয়ে দিনের শুরুতেই তিনি ফিরলে উইকেট উদযাপনের উপলক্ষ দ্রুতই পায় বাংলাদেশ।

প্রথম দিন ভীষণ সংগ্রাম করতে হয়েছিল বাংলাদেশকে। সারাদিনে পেয়েছিল মোটে ১ উইকেট। উইল ইয়ংয়ের আউট হওয়ার পর দিন পার করে দিয়েছিলেন ল্যাথাম-কনওয়ে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙলো তাদের ২১৫ রানের জুটি। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত থ্রোতে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় উইকেট।

কনওয়ের রান আউটের দায় এড়াতে পারবেন না ল্যাথাম। তার ভুল ডাকে সাড়া দিয়ে কনওয়ে রানের চেষ্টা করতে গেলে দ্রুত দৌড়ে কাভার থেকে চমৎকার থ্রোতে সরাসরি স্টাম্প ভেঙে দেন মিরাজ। ফল, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত কনওয়ে। যাওয়ার আগে অবশ্য দিনের প্রথম বলেই সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সময় পার করা এই ব্যাটার করেছেন ১০৯ রান। ১৬৬ বলের ইনিংসটি কনওয়ে সাজান ১২ বাউন্ডারি ও ১ ছক্কায়।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়ে বাংলাদেশকে রীতিমতো শাসন করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনের ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে কিউইরা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম