করোনামুক্ত হয়ে দাদাগিরি’র শুটিংয়ে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক 
১২ জানুয়ারি ২০২২, ১৩:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি। করোনামুক্ত হয়ে যোগ দিয়েছেন কাজে। এরইমধ্যে বুধবার নিজের রিয়েলিটি শো ‘দাদাগিরি’র শুটিংও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ করোনা আক্রান্ত হন গত মাসের শেষ দিকে। পজিটিভ হওয়ার পর দ্রুতই একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। যেহেতু আগেই শারীরিক নানা জটিলতা ছিল, তাই সৌরভের চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীলই ছিল। হাসপাতাল থেকে আরও জানানো হয়, তিনি করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত নন।

পরে ৩১ ডিসেম্বর সৌরভকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তবে করোনামুক্ত হওয়ার আগ পর্যন্ত আইসোলেশনে থাকতে বলা হয়। এ সময় বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। চলেছে চিকিৎসা। অসুস্থতার সময়টায় পুরোপুরি বন্ধ ছিল দাদাগিরি’র শুটিং।   

/এফআইআর/এমওএফ/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম