বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১১:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১:২৬

বাংলাদেশের পেস বোলারদের উন্নতিতে তার অবদান অনেক। বলা হয়ে থাকে, ওটিস গিবসনের অধীনে বাংলাদেশের পেস আক্রমণ নতুন প্রাণ পেয়েছে। তবে ক্যারিবীয় এই পেস বোলিং কোচকে আর পাচ্ছে না বাংলাদেশ দল। লাল-সবুজ দলের দায়িত্ব ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন গিবসন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

২০২০ সালের ২১ জানুয়ারি দুই বছরের চুক্তিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন গিবসন। আগামী ২০ জানুয়ারি শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবিকে দেওয়া চিঠিতে এই ক্যারিবিয়ান জানিয়ে দিয়েছেন তিনি আর চুক্তি নবায়ন করবেন না।

এরই মধ্যে অবশ্য নতুন ঠিকানাও ঠিক করে নিয়েছেন গিসবন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের সহকারী ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন গিবসন। তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য ২০১২ সালে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো। সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত খেলেছেন দুটি টেস্ট ও ১৫ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি খেলার সুযোগ না পেলেও তার প্রথম শ্রেণির ক্রিকেট সমৃদ্ধ। ১৭৭ প্রথম শ্রেণি ম্যাচে নিয়েছেন ৬৫৯ উইকেট, পাশাপাশি করেছেন ৫ হাজার ৬০৪ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক