ডিআরএস নিয়ে ক্ষুব্ধ কোহলি-অশ্বিনরা, কাঠগড়ায় সুপারস্পোর্ট!

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৩:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩:৩০

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের পক্ষে কোনও দিনই ছিল না ভারত। প্রযুক্তির ওপর দলটির ক্রিকেটারদেরও যে আদৌ ভরসা নেই, তার প্রমাণ মিললো কেপটাউন টেস্টে। প্রোটিয়া ব্যাটার ডিন এলগার রিভিউ নিয়ে বেঁচে যাওয়ায় সরাসরি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতীয় ক্রিকেটাররা। তারা তো দক্ষিণ আফ্রিকার সম্প্রচার প্রতিষ্ঠান সুপারস্পোর্টকেই দায়ী করেছেন পুরো ঘটনার জন্য!

ঘটনাটি ঘটেছে, গতকাল ২১তম ওভারে। ২১২ রানের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ১ উইকেটে ৬০। অশ্বিনের একটি ওভারে বল সরাসরি গিয়ে আঘাত হানে এলগারের প্যাডে। ভারত আবেদন করলে সরাসরি আঙুল তুলে দেন আম্পায়ার মারাইস এরাসমাস। অবশ্য বলের গতিপথ যেমনটা ছিল, তাতে স্পষ্ট এলবিডাব্লিউ মনে হচ্ছিল তখন। কিন্তু রিভিউতে দেখা গেছে বল বাড়তি বাউন্সে গতিপথ পাল্টে চলে যাচ্ছে স্টাম্পের ওপর দিয়ে! তাতে বেঁচে যান এলগার। পরে অবশ্য দিনের শেষ বলে ঠিকই সাজঘরে ফিরতে হয়েছে প্রোটিয়া ব্যাটারকে।

এখানে একটা বিষয় উল্লেখযোগ্য বলের গতিপথ বা ট্র্যাকিং প্রযুক্তি সরবরাহ করে থাকে হক আই নামের একটি স্বাধীন সংস্থা। যাবতীয় তথ্য-উপাত্ত তারাই স্বাগতিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে সরবরাহ করে। এক্ষেত্রে সম্প্রচার প্রতিষ্ঠান ছিল সুপারস্পোর্ট।

রিভিউতে হতাশ হয়ে স্টাম্প মাইকে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি বলে বসেন, ‘নিজের দলের দিকে নজর দাও, যখন ওরা বল উজ্জল করার চেষ্টায় থাকে। প্রতিপক্ষের দিকে নজর না দিলেও চলবে। সব সময় শুধু প্রতিপক্ষকে ধরার চেষ্টা।’

ক্ষোভ উগড়ে দেওয়াদের মাঝে শুধু কোহলিই ছিলেন না। ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুলও তাতে যোগ দেন। কোহলির পর তাকেও বলতে শোনা যায়, ‘পুরো দেশটা ১১ জনের বিপক্ষে খেলছে।’ এর পর রবিচন্দ্রন অশ্বিন সম্প্রচার প্রতিষ্ঠানকে দোষারোপ করে বলেছেন, ‘সুপারস্পোর্ট, জয়ের জন্য তোমাদের ভালো কোনও পথ অবলম্বন করা উচিত।’

অবশ্য রিভিউয়ের এই হাল দেখে যে ভারতীয় ক্রিকেটাররাই মন্তব্য করেছেন এমন নয়। বিস্ময় প্রকাশ করতে দেখা যায় অনফিল্ড আম্পায়ার এরাসমাসকেই। অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বলেছেন, ‘এটা তো অসম্ভব।’  

এই ডিআরএস প্রসঙ্গ উঠে আসে দিনের শেষ ভাগে সংবাদ সম্মেলনে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদিকে প্রশ্ন করা হয়েছিল যে, ডিআরএসে তার আস্থা আছে কিনা। জবাবে বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা দেখেছি পৃথিবীর সবখানেই এটা বিভিন্ন সময় ব্যবহৃত হয়ে আসছে। পদ্ধতিটা যেহেতু প্রয়োগের জন্য রাখা, আমরা ক্রিকেটাররাও সেটা ব্যবহার করি।’

তবে ভারতীয় দলের পক্ষ থেকে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। দলটির বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, ‘আমরা যেমন দেখেছি, আপনারও দেখেছেন। বিষয়টা ম্যাচ রেফারির ওপর ছেড়ে দিচ্ছি। এখন কোনও মন্তব্য করতে রাজি নই।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক