কমনওয়েলথ গেমসে যেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৭

ইংল্যান্ডের বার্মিংহামে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। এতে খেলার যোগ্যতা অর্জন করতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পেরোতে হবে বাছাই পর্ব। বার্মিংহামে যেতে কুয়ালালামপুরের কিনারা ওভালে লড়াই করবে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এখান থেকে একটি দল শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমসে অংশ নেবে।

গেমসে চোখ রেখেই পাঁচ দল মাঠে নামছে মঙ্গলবার। এদিন কেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। করোনার কারণে বিঘ্নিত ট্রেনিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরা আমাদের জন্য সহজ ছিল না। তবে আমরা এখন ভালোভাবে প্রস্তুত, গত কয়েক মাস ধরে বিভিন্ন কন্ডিশনে খেলেছি। আমি মনে করি সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার অসাধারণ অবস্থায় আছে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘যেহেতু এটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আশা করি, ওপেনিং ব্যাটসম্যানরা দ্রুত রান তুলবে। যদি ভালো করি, সেটা হবে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফসল।’

স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে আগামী ১৭ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ শেষে বাছাইয়ের লড়াইয়ে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। বাছাই পর্বে ১৮ জানুয়ারি কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এর পর দিন মুখোমুখি হবে মালয়েশিয়ার। ২৩ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচ। ২৪ জানুয়ারি তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সব ঠিক থাকলে মেয়েরা ২৫ জানুয়ারি মালয়েশিয়া ছাড়বে।

বাছাই পর্বে অংশ নেবে সাত দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিং থেকে বাকি সাত দল আগেই মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে। চূড়ান্ত হয়েছে গ্রুপিং। ‘এ’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভারত ও পাকিস্তান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রতিনিধি হিসেবে বার্বাডোজকে মনোনীত করেছে। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে বাছাই পর্ব থেকে আসা একটি দল।

বাংলাদেশ মূল স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মোর্শেদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম