মার্চে প্রথম বিভাগ শেষে এপ্রিলে প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৭

ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শেষ হয়েছে ৯ জানুয়ারি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট। রবিবার মিরপুরে দ্বিতীয় বিভাগ লিগের ট্রফি উন্মোচিত হয়েছে। সেখানেই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নতুন চেয়ারম্যান সালাউদ্দিন জানিয়েছেন, মার্চে প্রথম বিভাগ শেষ করেই এপ্রিলে প্রিমিয়ার লিগ শুরু করবেন তারা।

এদিন মিরপুরে সংবাদমাধ্যমকে সিসিডিএমের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন বলেছেন, ‘আশা করছি, মার্চের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা শুরু করবো। আর এপ্রিলের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা আছে।’

অবশ্য করোনা পরিস্থিতির জন্য কিছুটা সংশয়ও রেখে দিয়েছেন সালাউদ্দিন।  বলেছেন, ‘সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। প্রিমিয়ার লিগের সময়টায় পরিবর্তন আসতেও পারে। তবে মার্চে প্রথম বিভাগ শুরু করবো এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞা।’

মঙ্গলবার ঢাকার ছয় ভেন্যুতে শুরু হবে ২৪ দলের দ্বিতীয় বিভাগ লিগ। নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠকে। মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ ক্লাবের অধিনায়কেরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী