বিপিএল থেকে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১১:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:১৮

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্ট এখনও বহুদূরে হলেও আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরুর তাগিদ বোধ করছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। এই লিগে মিনিস্টার ঢাকার নেতৃত্বে দেখা যাবে মাহমুদউল্লাহকে। সোমবার রাতে ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। সেখানেই মাহমুদউল্লাহ আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএলকে সামনে এনে বললেন, ‘প্রায় দুই বছর পর বিপিএল খেলছি। সবার জন্যই দারুণ সুযোগ। আমাদের কন্ডিশনে ভালো খেলে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারবো।’

অন্য দলের তুলনায় মিনিস্টার ঢাকায় অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফি-রুবেল-জহুরুল ইসলাম অমিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন। মাহমুদউল্লাহও মনে করেন, এই অভিজ্ঞতা তাদের কিছুটা এগিয়ে রাখবে, ‘কোনও চাপ নেই। এরকম দল পেয়ে আমি খুশি। দলের সবচেয়ে বড় দিক হলো এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সঙ্গে ম্যাচ উইনারও অনেক। দিনশেষে দলগতভাবে ভালো খেলতে হবে’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান