নাম দিয়ে ক্রিকেট হয় না: ইমরুল কায়েস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৯

শুক্রবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সব দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। আসন্ন বিপিএলে ‍উঁচু মানের বিদেশি না এলেও কয়েকটি দল ভালো মানের ক্রিকেটার দলে ভিড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও নাম দিয়ে ক্রিকেট হয় না বলেই মনে করেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।

দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসি, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের সঙ্গে ক্যামেরুন ডেলপোর্ট, করিম জানাত ও ওশানে থমাসকে নিয়ে দল গড়েছে কুমিল্লা। অন্য দলগুলোর তুলনায় কুমিল্লার বিদেশিরা বেশ ভালো মানের। তাদের স্থানীয় ক্রিকেটাররাও বেশ অভিজ্ঞ। কোচিং স্টাফে আছে চমক। স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসকে। সব মিলিয়ে শিরোপা লড়াইয়ে থাকতে সম্ভাব্য সবকিছুই করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

যদিও কুমিল্লার অধিনায়ক মাঠের খেলাতেই বিশ্বাস। ইমরুল বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা খারাপ দল। জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে। তখন বোঝা যাবে আমরা কত ভালো দল।’

ইমরুল আরও যোগ করে বলেছেন, ‘বিপিএলের মতো টুর্নামেন্টে শুরুটা গুরুত্বপূর্ণ। আপনি যত বড় টিম হন না কেন, ভালো শুরু করতে পারলে একটা মোমেন্টাম পাওয়া যায়। তখন ভালো খেলার সম্ভাবনা থাকে।’ 

প্রোটিয়া তারকা ডু প্লেসিস কুমিল্লার প্রাণভোমরা। তাকে নিয়ে ইমরুল বলেছেন, ‘সে অনেক বড় তারকা, বিশেষ করে টি-টোয়েন্টিতে। সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে যে আইপিএলে বা অন্য টুর্নামেন্টগুলোতে কীভাবে ব্যাট করে। আমি তাকে বললাম, আমাদের দেশের উইকেট কন্ডিশন কেমন, উইকেটগুলো কেমন থাকে। আমাদের টিমের প্ল্যান কী হওয়া উচিত। যেহেতু ওর সঙ্গে লিটন ব্যাট করবে... তো এসব বিষয়ই শেয়ার করেছি।’

কুমিল্লার হয়ে ওপেনিংয়ে দেখা যাবে লিটনকে। তবে শুরুর কয়েক ম্যাচ হয়তো খেলবেন না এই উইকেটকিপার। যদিও বিষয়টি নিয়ে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট কিছুই খোলাসা করেনি। অধিনায়ক ইমরুল এ প্রসঙ্গে বলেছেন, ‘লিটনের বিষয়টা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।। টিম মিটিং আছে, ওখানে ডিসিশন নেওয়া হবে সে কয়টা খেলবে বা খেলবে না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম