জাতীয় দলে ফিরতে বিপিএলে চোখ সাব্বিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ২২:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:১১

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাব্বির রহমান দাপটের সঙ্গেই খেলে যাচ্ছিলেন। একাদশে ছিলেন ‘অটোমেটিক চয়েজ’। কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখতে সময় লাগেনি। শৃঙ্খলাভঙ্গ আর ফর্মহীনতায় সেই সাব্বির এখন জাতীয় দলে ব্রাত্য। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর সুযোগ পাননি আন্তর্জাতিক ম্যাচে। আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নামবেন ৩০ বছর বয়সী ব্যাটার।  ঘরোয়া টি-টোয়েন্টি এই প্রতিযোগিতাকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন সাব্বির।

আজ (বুধবার) মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে সাব্বির বলেছেন, ‘শুধু আমার জন্য নয়, যারা জাতীয় দলের বাইরে আছে, সবার জন্য সবচেয়ে বড় মঞ্চ এই বিপিএল। আশা করি, সবাই ভালো খেলে কামব্যাক করতে পারবে। আমিও যেন ভালো খেলে কামব্যাক করতে পারি, সেই লক্ষ্য নিয়েই বিপিএল খেলবো।’

দুই দিন হলো চট্টগ্রাম অনুশীলন শুরু করেছে। তবে দলের সঙ্গে আজই যুক্ত হয়েছেন সাব্বির। প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি এভাবে, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেক দিন পর দলের সঙ্গে অনুশীলন করছি। কবে অনুশীলনে নামবে, এ নিয়ে অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম। আজ আমার প্রথম অনুশীলন। সব মিলিয়ে দারুণ অনুভূতি।’

গত অক্টোবরে সাব্বির সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। কিছুদিন আগে শেষ হওয়া বিসিএলের লংগার ভার্সন ও ৫০ ওভারের প্রতিযোগিতায় দলও পাননি তিনি! তবে বসে থাকেননি এই ব্যাটার। রাজশাহীতে নিজ উদ্যোগে নিয়মিত অনুশীলন করেছেন তিনি, ‘বিপিএলের জন্য গত তিন মাস ধরে রাজশাহীতে অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কাজ করেছি। যেগুলো দরকার শট খেলার বা যে দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। আশা করি, বিপিএলটা ভালোভাবে কাটাতে পারবো।’

চট্টগ্রাম দলে নেই কোনও লেগ স্পিনার। সাব্বির ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনেও দক্ষ। সব ফরম্যাট মিলিয়ে ১২১ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ব্যাটার হলেও হাত ঘুরিয়ে ৯টি উইকেট আছে। বিপিএলেও প্রস্তুত আছেন লেগ স্পিনারের অভাব দূর করতে, ‘অবশ্যই, অনুশীলন করেছি, বোলিংও করেছি। রাজশাহীতেও বোলিং করেছি। যদি দরকার হয় অবশ্যই বোলিং করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম