টেস্টের সিংহাসনে অস্ট্রেলিয়া, ভারতের পতন

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ১৮:০২আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:০২

অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করার পুরস্কার র‌্যাঙ্কিংয়েও পেলো অস্ট্রেলিয়া। দখল করেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তাও আবার দেড় বছরের বেশি সময় পর। দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারায় ভারত নেমে গেছে তিনে। বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র (১-১) করে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নিউজিল্যান্ড।

অ্যাশেজে শুরুতেই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ছাড়ে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে জেতে ৯ উইকেটে। পরে অ্যাডিলেডেও ২৭৫ রানে জিতে ছন্দ ধরে রাখে। বক্সিং ডে টেস্ট তিন দিনের মাঝে জিতে নিশ্চিত করেছে সিরিজ। ইংল্যান্ডকে হারিয়েছে এক ইনিংস ও ১৪ রানের ব্যবধানে। সিডনিতে ইংল্যান্ড শেষ ওভারের রোমাঞ্চে কোনওরকমে ম্যাচ ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়েছে। তবে হোবার্টে আর প্রতিরোধ গড়তে পারেনি। অজিদের কাছে সফরকারীরা হেরে যায় তিন দিনে।  

তাতে ঘরের মাঠে অ্যাশেজ জয়ের পর শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১৯ পয়েন্ট। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের ১১৭। আর ভারত দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হারার পর হারিয়েছে শীর্ষস্থান। তিনে থাকা ভারতের সংগ্রহ ১১৬ পয়েন্ট। চারে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১০১।   

দক্ষিণ আফ্রিকা অবশ্য উঠে এসেছে এক ধাপ। ৯৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে। পাকিস্তান নেমে গেছে ছয়ে। তাদের সংগ্রহ ৯৩ পয়েন্ট। আর নিচের দিকে যথারীতি সাতে রয়েছে শ্রীলঙ্কা (৮৩), আটে ওয়েস্ট ইন্ডিজ (৭৫) ও নয়ে বাংলাদেশ। মুমিনুলদের পয়েন্ট ৫৩। দশে অবস্থান করছে জিম্বাবুয়ে। তাদের সংগ্রহ ৩১।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম