আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১২:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩:০০

এবারের আইপিএলে দল বেড়েছে দুটি। ফলে প্রতিযোগিতার নিলাম হতে যাচ্ছে আরও আকর্ষণীয় ও বড়। মেগা ইভেন্টের মেগা নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই তারকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

সারাবিশ্ব থেকে এবার নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২১৪ খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর নিলামের দুই দিন আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম।

বাংলাদেশ থেকে এবারের নিলামে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। যদিও নিয়মিত খেলে আসছেন শুধু সাকিব ও মোস্তাফিজ। ২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের তালিকায় নাম আছে বাংলাদেশের দুই তারকার। এই তালিকায় ৩২ বিদেশির মধ্যে উল্লেখযোগ্য ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো ও ট্রেন্ট বোল্ট।

সাকিবের ভিত্তিমূল্য গত বছরও ২ কোটি রুপি ছিল। নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ওই দামেই কিনেছিল রাজস্থান রয়্যালস।

এবারের নিলামে সাকিব-মোস্তাফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৭ ভারতীয় ক্রিকেটারের। তাদের মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ইশান কিষান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পড়িকল, ক্রুনাল পান্ডিয়া ও মোহাম্মাদ সামি।

এত তারকার ভিড়ে মেগা ইভেন্টে নেই বেশ কিছু বড় নাম। নিলামের প্রাথমিক তালিকায় নেই মিচেল স্টার্ক, স্যাম কারেন, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম