কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে আরও কাছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ১২:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৪২

টানা তৃতীয় জয়ে কমনওয়েলথ গেমসের মূল পর্বের আরও কাছে বাংলাদেশ। বাছাই পর্বে লাল-সবুজরা ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। 

৫ দলের বাছাই পর্ব থেকে মূল পর্বে সুযোগ পাবে একটি দল। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও তিনটি ম্যাচ জিতেছে। এখন সোমবার লঙ্কানদের হারাতে পারলে আগামী জুলাই-আগস্টে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলবে নিগার সুলতানারা। 

রবিবার কুয়ালালামপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। তার পরেও ২০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং তোপে তারা দাঁড়াতেই পারেনি। ১৭.৩ ওভারে গুটিয়ে গেছে মাত্র ৭৭ রান সংগ্রহ করে। ডাবল ফিগারের উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন মাত্র দু’জন- ওপেনার সারাহ ব্রাইস (২৯) ও কেটি ম্যাগগিল (২২)। ম্যাকগিল আর ব্রাইস মিলে যোগ করেছেন ৫১ রান। 

বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা খাতুন, সুরাইয়া আমিন, সানজিদা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন রিতু মনি।      

সহজ লক্ষ্যে খেলতে নামলে প্রথম বলেই শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তার পর অবশ্য আর কোনও বিপদ হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তাদের জুটিবদ্ধ ইনিংসে ১৫.২ ওভারে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায়। 

বামহাতি মুর্শিদা ৫৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। যা তার প্রথম ফিফটি। ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। ম্যাচসেরাও হন তিনি। আর ফারজানা ৩৬ বলে অপরাজিত থাকেন ২০ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম