রোমাঞ্চ ছড়িয়েও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি ভারত

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ০০:৫১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০০:৫১

দীপক চাহারের ব্যাটিং বীরত্বের পরও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি ভারত। রোমাঞ্চ ছড়িয়েও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৪ রানে! তাতে ওয়ানডে সিরিজে ৩-০ তে ধবল ধোলাই হয়েছে সফরকারী দল।

২৮৮ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত ১৮ রানে হারায় অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট। তার পর উল্লেখযোগ্য বলতে দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান-বিরাট কোহলির ৯৮ রানের জুটি। এই দুই ব্যাটারই একটা ভিত গড়ে দিয়েছিলেন। শিখর ধাওয়ান ৬১ রানে ফিরলে দলীয় ১১৬ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। দ্রুত ঋষভ পান্ত (০) ও বিরাট কোহলিও (৬৫) ফিরলে হঠাৎ ছন্দপতন ঘটে ইনিংসে।

মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার ও সূর্যকুমার যথাক্রমে ২৬, ৩৯ রানের ইনিংস খেললেও ছন্দ ধরে রাখতে পারেননি। সাজঘরে ফিরেছেন। জয়ন্ত যাদবও ফিরেছেন ২ রানে। তার পর ৭ নম্বরে নেমে ম্যাচের প্রাণ ফিরিয়েছিলেন দীপক চাহার। তার ৩৪ বলে ৫৪ রানের ইনিংসে জয়ের দ্বারপ্রান্ত প্রায় পৌঁছে গিয়েছিল সফরকারী দল। কিন্তু ৪৭.১ ওভারে চাহারের বিদায়ের পর জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি লেজের দিকের ব্যাটাররা। ভারত ৪৯.২ ওভারে গুটিয়ে গেছে ২৮৩ রানে।

প্রোটিয়া বোলারদের মধ্যে আন্দিলে ফেলুকায়ো ও লুঙ্গি এনগিদির বোলিং নৈপুণ্য ছিল গুরুত্বপূর্ণ। ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন ফেলুকায়ো। ৫৮ রানের বিনিময়ে চাহারের উইকেটসহ সমসংখ্যক উইকেট নিয়েছেন এনগিদিও। দুটি নেন ডোয়াইন প্রিটোরিয়াস।  

এর আগে দক্ষিণ আফ্রিকা টস হেরে ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে করেছে ২৮৭ রান। পুরো ইনিংসটি ছিল কুইন্টন ডি ককময়। প্রোটিয়া ব্যাটার একাই করেছেন ১২৪ রান। ডি কক ১৩০ বলে ১২টি চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন। ম্যাচসেরা ও সিরিজসেরাও হয়েছেন তিনি।

এছাড়া রাসি ভ্যান ডার ডাসেন ৫৯ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ডি ককের ফেরার পরেই ধস নামে প্রোটিয়াদের। ৭৩ রানে পতন হয়েছে শেষ ৭ উইকেটের। ভারতের হয়ে ৫৯ রানে তিন উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি করে উইকেট নেন দীপক চাহার ও জসপ্রীত বুমরাহ।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম