আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ১৮:৪৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৫৬

টেস্টে রানের বন্যা বইয়ে দিয়েছেন জো রুট। টি-টোয়েন্টিতে রানের ফোয়ারা ছুটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তাদের পাশাপাশি ব্যাটিং তো আছেই, অধিনায়কত্বে ক্ষুরধার মস্তিষ্কের ছাপ রেখেছেন কেন উইলিয়ামসন। এরপরও আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার তাদের কারও ভাগ্যে জোটেনি। তাদের পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ জিতে নিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

আজ (সোমবার) আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। যেখানে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কারটি জিতেছেন শাহীন। আর বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা।

স্বপ্নের মতো একটি বছর কেটেছে শাহীনের। ২০২১ সালে বিশ্বের বড় বড় সব ব্যাটারের পরীক্ষা নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে খেলা ৩৬ ম্যাচে তার ৭৮ উইকেট। গড় ২২.২০। সেরা বোলিং ফিগার ৬/৫১। টি-টোয়েন্টি ফরম্যাটেই প্রতিপক্ষের ব্যাটারদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন শাহীন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই বাঁহাতি পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে আছে? বিশ্ব আসরে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন শাহীন। ওপেনিং স্পেলে লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে যেভাবে আউট করেছিলেন, দৃশ্যটি দর্শকদের স্মৃতির পাতায় আঁকা থাকবে অনেক দিন। সংযুক্ত আরব আমিরাতের আসরে পাকিস্তানের সেমিফাইনাল খেলার পথে তিনি ৬ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

এদিকে বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে হারলেও টেস্টের বর্ষসেরা হয়েছেন জো রুট। লাল বলের ক্রিকেটে রানের বন্যা বইয়ে এই পুরস্কার জিতেছেন তিনি শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও নিউজিল্যান্ডের কাইল জেমিসনকে হারিয়ে। দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন রুট। তার আগে ২০১১ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন অ্যালিস্টার কুক।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম