উইকেটের দোষ নেই, জুটিই তো হচ্ছে না: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ২২:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২২:৩৫

সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র ১০০ রানে অলআউট হয়েছে মিনিস্টার ঢাকা। তবে কি উইকেটের কারণেই ভালো ব্যাটিং করতে পারছে না ঢাকা? দলটির ওপেনার তামিম ইকবাল স্পষ্ট করেই জানিয়ে দিলেন, উইকেটের কোনও দোষ নেই, নিজেদের ব্যাটিংটাই করতে পারছেন না তারা।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকা ১৮৩ রান করেও জিততে পারেনি। পরের ম্যাচগুলোতে ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১২৯ রানে অলআউট করে কোনোরকমে জয়ে ফিরেছিল মাহমুদউল্লাহরা। কিন্তু ব্যাটিং নিয়ে যে দুচিন্তা ছিল, সেটি কাটাতে পারেনি তারকাবহুল দলটি। আজ (মঙ্গলবার) নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে তো আরও বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা।

সিলেটের বিপক্ষে ম্যাচ হেরে তামিম বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না, এটাই কারণ। আমার কাছে মনে হয় যে, চারটি ম্যাচেই, এমনকি যে ম্যাচ জিতেছি, ওটাও খুব সৌভাগ্যবশত জিতেছি আমরা। এমন নয় যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিং ভালো ছিল, ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ। এর চেয়ে বেশি কিছু নয়। আমরা আসলে ভালো ক্রিকেট খেলছি না। এখানে উইকেট বা অন্য কিছুকে দোষ দিয়ে লাভ নেই।’

সিলেটের বিপক্ষে ম্যাচে উইকেট ভালো ছিল উল্লেখ করে এই ওপেনার বলেছেন, ‘অন্য দিনের তুলনায়, অন্যান্য সকালের ম্যাচের তুলনায় উইকেট আজকে ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। অন্য খেলাগুলোয় হয়তো কঠিন উইকেট ছিল, এটা সত্যি কথা। তবে আজ সকালে উইকেট অতটা কঠিন ছিল না। অন্তত ১০০ রান করার মতো ছিল না, এতটুকু বলতে পারি। উইকেট ঠিকঠাক ছিল।’

ব্যাটিং খারাপ হওয়ার কারণ ব্যাখ্যায় তামিমের বক্তব্য, ‘টি-টোয়েন্টি ফরম্যাটই এরকম যে সবাই সব দিন রান করবে না। সাফল্য কম হবে, ব্যর্থতাই বেশি হবে। তবে যখনই কারও সময় আসে বা কেউ যদি ভালো শুরু পায়, নিশ্চিত করতে হবে যেন খেলাটা যতদূর নিয়ে যাওয়া যায়। আমাদের জুটিই হচ্ছে না, এটিই মূল কারণ।’

চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে ঢাকা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। বিষয়টি বুঝতে পারছেন না তামিম, ‘এখন সত্যি কথা বলতে, আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কারণ চার ম্যাচে একটিতে জয় আমাদের। হাতে আছে ছয় ম্যাচ, বেশির ভাগ ম্যাচই আমাদের জিততে হবে। কোয়ালিফাই করতে হলে সম্ভবত পাঁচটি ম্যাচ জিততে হবে। আমাদের তাই ছয় ম্যাচে চারটি জিততে হবে, কঠিন কাজ এটা। তবে অসম্ভব নয়। দল হিসেবে আমরা অবশ্যই ভালো দল, এটা নিয়ে সন্দেহ নেই। মানসম্পন্ন ক্রিকেটার আছে আমাদের। কিন্তু দল হিসেবে এখনও পারফর্ম করতে পারছি না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম