বিপিএল-২০২২

সাকিবদের ৯৫ রানে গুটিয়ে শক্তি দেখালো কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ২২:২৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২:৩০

জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর টানা দুই ম্যাচ হারে কোণঠাসা হয়ে পড়েছে সাকিব আল হাসানরা। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে ব্যাটিং করে ১৫৯ রানের লক্ষ্য দেয় বরিশালকে। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাকিব-ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোদের নিয়ে গড়া বরিশাল মাত্র ৯৫ রানে অলআউট! ফলে টানা দুই জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেছে কুমিল্লা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লার ১৫৯ রানের জবাবে খেলতে নেমে নাহিদুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত বরিশালের ব্যাটিং লাইনআপ। সাকিব-গেইল-ব্রাভোদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ১৭.৩ ওভারে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় বরিশাল। দলের সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৪৭ বলে ২ চারে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহান করেন ১৭ রান।

কুমিল্লার সবচেয়ে সফল বোলার নাহিদুল। এই অফ স্পিনার ৪ ওভারে ৫ রান খরচ করে নেন ৩ উইকেট। এছাড়া শহিদুল ইসলাম, করিম জানাত ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্যামেরন ডেলপোর্ট-মাহমুদুল হাসান জয় মিলে ৩৩ রানের জুটি গড়েন। এরপর অবশ্য হোঁচট খায় কুমিল্লা। ডেলপোর্ট (১৯) ও ফাফ ডু প্লেসি (৬) ফিরে যান সাজঘরে। কুমিল্লার প্রাথমিক বিপর্যয় সামাল দিতে সামনে থেকে ভূমিকা রাখেন অভিষিক্ত মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে গেইলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর ইমরুলের ১১ বলে ১৫, মুমিনুলের ২৩ বলে ১৭ ও জানাতের ১৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে কুমিল্লা ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায়।

বরিশালের ব্রাভো ৩০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব নিয়েছেন ২ উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম