পাকিস্তান যাওয়া নিয়ে উদ্বিগ্ন অজি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৪:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

২৪ বছর পর পাকিস্তান সফর করার কথা অস্ট্রেলিয়ার। সিরিজের জন্য হাতে রয়েছে আর এক মাস। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়া নিরাপত্তা শঙ্কা বাড়িয়েছে অজি শিবিরে। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, দলের সবাই এই সফর নিয়ে ভীষণ উদ্বিগ্ন।

১৯৯৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া। যার কারণ ছিল নিরাপত্তাহীনতা। এর বদলে নিরপেক্ষ ভেনু সংযুক্ত আরব আমিরাতই ছিল দুই দেশের ভরসা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশ পাকিস্তান সফর করলে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হতে থাকে। তবে প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে সম্প্রতি। গত সপ্তাহে লাহোরেই হয়েছে বোমা হামলার ঘটনা। জনবহুল একটি বাজারে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ৩জন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। বেলুচিস্তানের নতুন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায়ভার নিয়েছে পরে।

এসব ঘটনার পরেই দলের ঘনিষ্ঠ একজন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘আমরা এখন পাকিস্তান সফর নিয়ে উদ্বিগ্ন।’ 

করাচিতে সফরের প্রথম টেস্টটি হবে ৩ মার্চ। দ্বিতীয় টেস্ট ১২ মার্চ রাওয়ালপিন্ডিতে। লাহোরে ২১ মার্চ হওয়ার কথা সিরিজের তৃতীয় টেস্ট। যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এখন একই ভেন্যুতে সব ম্যাচ আয়োজনের কথা উঠলেও পাকিস্তান ক্রিকেট বলছে ভিন্ন কথা। জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভেন্যুতে সিরিজ আয়োজনের ব্যাপারটি আলোচনায় নেই। এছাড়া সব ম্যাচ পূর্ব নির্ধারিত ভেন্যুগুলোতেই অনুষ্ঠিত হবে। কারণ এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজন সম্ভব নয়। তবে বোর্ড এই নিশ্চয়তা দিয়েছে সফরকারীদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সফরে তিন টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা হবে।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম