মুজিব বিপিএলে আসায় বাংলাদেশের ‘লাভ’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৭ জানুয়ারি ২০২২, ১৭:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:০২

বিপিএল শেষ হতেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। সফরে তিনটি ওয়ানডে ও সামান টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওই সিরিজের আগেই মুজিব উর রহমানের বোলিং সম্পর্কে ধারণা নিতে চান নুরুল হাসান সোহান। আজ (বৃহস্পতিবার) এমনটাই জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। যাতে বাংলাদেশের ‘লাভ’ দেখছেন তিনি।

ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে চলে এসেছেন আফগান স্পিনার। যদিও দলের তাঁবুতে এখনও যোগ দেননি তিনি। বুধবার করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে অপেক্ষায় আছেন ফলাফলের। করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে দলের সঙ্গে যোগ দেবেন এই স্পিনার।

বরিশালের তাঁবুতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা মুজিব আগামী একমাস সাকিব-নুরুলদের সতীর্থ। এই একমাসে মুজিবের অফ স্পিনে অভ্যস্ত হওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। এ প্রসঙ্গে বরিশালের উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘অবশ্যই চাইবো যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটার যারা আছেন, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’

আফগানিস্তান সিরিজে বিপিএল প্রভাব রাখতে পারবে বলে মনে করেন সোহান, ‘বিপিএল হলে বাইরের অনেক ক্রিকেটার এসে খেলেন। আমরা একসঙ্গে খেলতে পারছি। আন্তর্জাতিক ক্রিকেটের যে প্রতিযোগিতা থাকে, সেটা বিপিএলে পাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

সঙ্গে যোগ করেছেন, ‘এই মৌসুমে আমাদের সাদা বলে, লাল বলে অনেক খেলা আছে। আর যেহেতু বিপিএলের পরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে, এখান থেকে আমরা যতটা আত্মবিশ্বাস নেওয়ার নিতে পারবো। যদি সেটা করতে পারি, তাহলে আফগানিস্তান সিরিজ আমাদের অনেক ভালো হবে।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম