মুম্বাইয়ে তপুর খোঁজখবরও নিচ্ছেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২১:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২১:২০

হাভিয়ের কাবরেরা মাত্র কয়েকদিন হলো বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন। শুরুতেই ক্লাব পরিদর্শনে নেমেছেন। পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গেও ব্যক্তিগত যোগাযোগ শুরু করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। অস্ত্রোপচারের জন্য ভারতে থাকা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের খোঁজ-খবর নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার ফর্টিজ একাডেমি ঘুরে দেখে ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তপুর সঙ্গে কথা বলেছি। তার পরিস্থিতি কেমন, অস্ত্রোপচার কেমন হলো, সেসব বিষয়ে জানতে চেয়েছি। কথা বলে মনে হয়েছে, দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে সে খুব ইতিবাচক। আমিও তাকে আশ্বস্ত করেছি, তার বিষয়ে খোঁজ রাখছি এবং তাকে ইতিবাচক বার্তা দিয়েছি।’

মূলত ফর্টিজ একাডেমির পরিবেশ এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেখার জন্য সেখানটা পরিদর্শনে যান কাবরেরা। তাতে বেশ সন্তুষ্টই দেখা গেলো নতুন কোচকে। মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার আগে সম্ভব হলে এখানে ক্যাম্প করারও ইচ্ছা আছে তার, ‘মার্চে ফিফা উইন্ডো আছে। তখন কিছু ম্যাচ খেলার লক্ষ্য আছে আমাদের। এ জন্য আমি আগেই ক্যাম্প করতে চাই। ক্যাম্পের ভেন্যু হিসেবে ফর্টিজ একাডেমি একটা বিকল্প হতে পারে। এছাড়া ঢাকার বাইরে সিলেট বা চট্টগ্রাম- যেখানে আবাসন এবং অনুশীলন মাঠের পর্যাপ্ত সুবিধা আছে, সেখানেও হতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের