১৩৪ রানে গুটিয়ে যাওয়া ম্যাচ জিতলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৩:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩:৪০

যুবাদের বিশ্বকাপ হলে কি হবে। বড়দের চেয়ে কোনও অংশেই কম রোমাঞ্চ ছড়াচ্ছে না এই বৈশ্বিক টুর্নামেন্ট। এশিয়ার অনূর্ধ্ব-১৯ দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গিয়েও লঙ্কানদের সেই ম্যাচে ৪ রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান।

অ্যান্টিগায় ব্যাট হাতে আফগানদের পুঁজিটাও বেশি ছিল না। টস হেরে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩৪ রান! সর্বোচ্চ স্কোর বলতে আবদুল হাদির ৩৭ ও নুর আহমেদের ৩০। এছাড়া ২৫ রান করেছেন আল্লাহ নূর। ১০ রানে ৫ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার ছিলেন ডানহাতি পেসার ভিনুজা রনপল। এবং ৩৬ রানে তিনটি নিয়েছেন বামহাতি স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। পরে এই ক্রিকেটারই ভুগিয়েছেন আফগানদের।

শুরুতে আফগান বোলিংয়ে পুরোপুরি ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। ৪৩ রানে পতন হয় ৭ উইকেটের। এই পর্যায়ে হারই যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল, লঙ্কান শিবিরে তখন আশার আলো জ্বালিয়ে রেখেছিল অষ্টম উইকেট জুটি। দুনিথ ওয়াল্লালাগে ও রাভিন ডি সিলভার ৬৯ রানের জুটিতে একটা পর্যায়ে জয়ের চৌকাঠের কাছেও পৌঁছে গিয়েছিল। কিন্তু দলটি আবারও বিপদে পড়ে আফগান লেগ স্পিনার নাভিদ ও বামহাতি স্পিনার খারোটে শেষ দুই উইকেট তুলে নিলে। শেষ দিকে মাত্র ৫ রান নিলে জিততে পারতো শ্রীলঙ্কা দল। টান টান উত্তেজনার মুহূর্তে রান আউট হয়ে বসেন ত্রাভিন ম্যাথিউ! ফলাফল ৪৬ ওভারে ১৩০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জন্য হতাশার বিষয়টি হচ্ছে, রানআউটেই ফিরেছেন লঙ্কানদের ৪ ব্যাটার!  

ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নূর আহমেদ। সেমিফাইনালে এখন আফগানদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম