সব কিছু ভুলে মাঠে নেমেছেন মিরাজ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩১ জানুয়ারি ২০২২, ১২:৪০আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১২:৪০

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব হারিয়ে ঢাকা ফিরতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। রবিবার সারাদিন এ নিয়ে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে নাকট মঞ্চস্থ হয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি সুরাহা করা হয়েছে রাতে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিরাজ চট্টগ্রামে থেকে যাচ্ছেন। সাধারণ ক্রিকেটার হিসেবে বিপিএলের বাকি ম্যাচগুলোতেও মাঠে নামবেন।

তবুও শঙ্কা ছিল তার খেলা নিয়ে। রবিবার দুপুরে সাগরিকায় অনুশীলন ছিল দলের। কিন্তু মিরাজ সেই অনুশীলনে যাননি। বিকালে ঢাকা ফেরার টিকিট কেটে অপেক্ষায় ছিলেন বিমানবন্দরে যাওয়ার। বিকাল চারটার দিকে স্ত্রী-সন্তানকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করতে হোটেলের নিচেও নেমেছিলেন। পরে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট বুঝিয়ে-শুনিয়ে তাকে ভেতরে নিয়ে গেছেন। ওই সময় মিরাজ সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন। ফলে জৈব সুরক্ষা বলয় ভেঙে যায় তার। তাই সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল।

তবে আগের দিন দলটির কর্ণধার কেএম রিফাতুজ্জামান বলেছিলেন, মিরাজের ম্যাচ খেলা নিয়ে সমস্যা হবে না। কারণ এখানে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকল ভাঙেনি। এই পদ্ধতিতে করোনার উপসর্গ থাকলেই কেবল কাউকে আইসোলেশনে রাখা হবে। তাই মিরাজকে নিয়ে সোমবার কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম। দলটির নতুন অধিনায়ক নাঈম ইসলাম টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 

প্রসঙ্গত, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলমের অপেশাদার আচরণে বেঁকে বসেছিলেন মেহেদী হাসান মিরাজ। বিপিএল না খেলেই রবিবার বিকালে ঢাকায় চলে যেতে মনস্থির করেছিলেন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল- তারপরও মিরাজ নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। সন্ধ্যা হতে মিরাজকে বুঝিয়ে-শুনিয়ে মিটিংয়ে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজমেন্ট। সেখানেই সিদ্ধান্ত হয় মিরাজ থাকবেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক