বিপিএল-২০২২

কুমিল্লার শক্তি বাড়াতে যোগ দিলেন মঈন আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট টেবিলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান বেশ ভালো। চার ম্যাচের তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। আজ (বুধবার) ফ্র্যাঞ্চাইজিটির শক্তি বাড়াতে দলের সঙ্গে যোগ দিয়েছেন মঈন আলী। কুমিল্লার টিম ম্যানেজমেন্ট ইংলিশ অলরাউন্ডারের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লায় নিয়মিত খেলছেন ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট। তিনজনই ভালো পারফর্ম করছেন। যার ফলে এখনও কোনও ম্যাচে সুযোগ হয়নি সুনীল নারিনের। যদিও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন ক্যারিবিয়ান তারকা।

দলটিতে ডু প্লেসি, জানাত, ডেলপোর্ট, মঈন, নারিন, ওশানে থমাস ও কুশল মেন্ডিস আছেন বিদেশি ক্যাটাগরিতে। নিয়ম অনুযায়ী একাদশে তিন বিদেশি খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলো। এই অবস্থায় নিশ্চিতভাবেই মধুর সমস্যায় পড়েছে কুমিল্লা। কাকে রেখে কাকে খেলাবে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা- এটাই এখন দেখার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি,  মেহেদী হাসান, ক্যামেরন ডেলপোর্ট, ওশানে থমাস ও কুশল মেন্ডিস।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম