সাকিবরা মাঠে এলেন, কিন্তু খেলতে পারলেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭

গত দুই দিন মিরপুরে বৃষ্টির দাপট। শীতের দিনে সচরাচর এমন বৃষ্টি দেখা যায় না। আবহাওয়ার এই অবস্থার প্রভাব পড়েছে বিপিএলে। আগের দিন বৃষ্টি হলেও ম্যাচ কার্টেল ওভারে তবু শেষ করা গিয়েছিল। কিন্তু আজ (শুক্রবার) প্রথম ম্যাচে টসই হলো! দুপুর দেড়টায় সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের খেলা শুরুর কথা থাকলে বৃষ্টি না কমায় পৌনে ৪টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দুই দলের ক্রিকেটাররা মাঠে এসেছিলেন। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টি কমলে ওয়ার্ম-আপেও নেমে পড়েছিলেন সাকিব আল হাসানরা। যদিও খুব বেশিক্ষণ থাকতে পারেননি খোলা আকাশের নিচে। বৃষ্টি আবার বাড়ায় দুই দলের ক্রিকেটারদের জায়গা হয় ড্রেসিং রুমে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল-সিলেট ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল একটি করে পয়েন্ট পেয়েছে। সাকিবের বরিশাল ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়া সিলেটের অবস্থান বদল হয়নি। ৬ ম্যাচ খেলে এক জয় ও এক পরিত্যক্ত ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৩। তাতে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলে সবার নিচে।

আবহাওয়ার যে অবস্থা, তাতে শুক্রবার সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হওয়ার কথা। শেষ পর্যন্ত ম্যাচটি না হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম