ড্রেসিংরুমের সামনে ধূমপান, শাহজাদকে টেনে নিয়ে গেলেন তামিম

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২

বৃষ্টির কারণে ড্রেসিংরুমে অলস সময় কাটাচ্ছিলেন বিপিএল সংশ্লিষ্ট সবাই। পরে বৃষ্টির প্রকোপ কমলে মাঠকর্মীরা মাঠ খেলার জন্য উপযুক্ত করার চেষ্টা করতে থাকেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার ক্রিকেটাররা ওই মুহূর্তেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে অবস্থান নিতে থাকেন। ঠিক তখনই দেখা গেলো ড্রেসিংরুমের সামনে ধূমপানরত অবস্থায় ঢাকার বিদেশি ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। ক্রিকেট মাঠে যে দৃশ্য কখনও দেখা যায় না, সেটি করে বিতর্কের জন্ম দিয়েছেন আফগান ক্রিকেটার। 

ক্রিকেটাররা সর্বসাধারণের কাছে অনুকরণীয়ই হয়ে থাকেন। ফলে তারা যখন মাঠে ধূমপানের মতো কাণ্ড করেন, সেটি নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। কিন্তু কাণ্ডজ্ঞান ভুলে শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকার আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ মাঠেই ধূমপান করেছেন। ব্যাপারটি শুরুতে মিনিস্টার গ্রুপ ঢাকার মিডিয়া ম্যানেজারের দৃষ্টিগোচর হয়। তিনি এগিয়ে গিয়ে শাহজাদকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। কিন্তু শাহজাদ তাতে কর্ণপাত করেননি, ধূমপান কন্টিনিউ করতে থাকেন। পরে শাহজাদকে ধূমপান থেকে থামাতে এগিয়ে যান মিনিস্টার গ্রুপ ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও ওপেনার তামিম ইকবাল। দুজন মিলে বুঝিয়ে শাহজাদকে ধূমপান করা থেকে বিরত রাখেন। তখন আফগান ব্যাটারকে এক প্রকার টেনে ড্রেসিং রুমে নিয়ে যান তারা। তখন শাহজাদ যে বিরক্ত হচ্ছিলেন, তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠে। 

অথচ খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটীয় আইনের পরিপন্থী। এ প্রসঙ্গে বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান বলেছেন, ‘এটা কোড অব কন্টাক্টের বাইরে। খেলার মাঠে ধূমাপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য না। সে যদি এ বিষয়ে জেনে না থাকে ম্যাচ অফিসিয়ালদের উচিত তাকে সতর্ক করা। যাতে ভবিষ্যতে কেউ এমন না করে, সতর্ক থাকে।’

ড্রেসিংরুমের সামনে ধূমপান, শাহজাদকে টেনে নিয়ে গেলেন তামিম ধূমপানের সময় শাহজাদের পাশে দাঁড়িয়ে ছিলেন স্বদেশী সতীর্থ করিম জানাত ও ফজল হক ফারুকী। করিম জানাত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেললেও ফজল হক ফারুকী শাহজাদের সঙ্গে ঢাকাতেই খেলছেন। 

দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করার পর দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। বৃষ্টিতে বাতিল হওয়ার আশঙ্কায় এই ম্যাচটি।

  /আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ