ভারতের যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা পাচ্ছেন ৪০ লাখ রুপি!

স্পোর্টস ডেস্ক 
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৫

ইল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এখন ভারত। অসাধারণ এই কীর্তির পর ভারতীয় যুবা দলটি প্রংশসায় ভাসছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তো ছোটদের এই স্মরণীয় মুহূর্তটা আরও রাঙিয়ে দিয়েছে। বিশ্বকাপ জয়ী দলটির প্রতিটি সদস্যের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। দলের প্রতিটি সদস্যকে দেওয়া হবে ৪০ লাখ রুপি।

যুব দলের আর্থিক পুরস্কারের খবরটি টুইটারে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সাধারণ সম্পাদক জয় শাহ। দুজনেই পুরো দলকে অভিনন্দন জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে সৌরভ গাঙ্গুলী লিখেছেন, ‘যুব বিশ্বকাপ জেতায় পুরো দল, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন। ওদের জন্য ঘোষিত ৪০ লাখ রুপির পুরস্কারটা আসলে এই কীর্তির সামান্য একটা স্বীকৃতি। কিন্তু এই কীর্তি অমূল্য। ভীষণ চাপের মুখে দলের প্রত্যেকে যেভাবে খেলেছে, তা সত্যিই অসাধারণ ও উত্তেজনাপূর্ণ।’

বিসিসিআই’র সাধারণ সম্পাদক জয় শাহ অবশ্য বিস্তারিত তুলে ধরেন পুরস্কারের, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুব বিশ্বকাপের ফাইনালে অনুকরণীয় সাফল্য অর্জনের জন্য প্রতি খেলোয়াড় ৪০ লাখ ও সাপোর্ট স্টাফ ২৫ লাখ রুপি আর্থিক পুরস্কার পাবেন।’

যুব বিশ্বকাপে রেকর্ড টানা চতুর্থ ফাইনালে খেলতে নেমেছিল ভারত। শুরুতে ইংল্যান্ডকে ১৮৯ রানে গুটিয়ে দেয় তারা। বল হাতে অলরাউন্ডার রাজ বাওয়া ইংলিশদের অল্পতে গুঁড়িয়ে দিতে মুখ্য ভূমিকা রাখেন। ৩১ রানে নেন ৫ উইকেট। সতীর্থ পেসার রবি কুমারও ৩৪ রানে ৪ উইকেট।

জবাবে ভারতকে অত বেশি কষ্ট করতে হয়নি। ৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। হাফসেঞ্চুরি করেন ভাইস ক্যাপ্টেন শেখ রশিদ (৫০) ও নিশান্ত সিন্ধু (৫০*)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম