বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের দুর্দান্ত বলছেন মঈন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯

গত কয়েক মৌসুমে বিদেশি ক্রিকেটাররাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আধিপত্য করেছে। এবারের আসরে পাল্টেছে প্রেক্ষাপট। ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদেরই আধিপত্য বেশি। শীর্ষ ৫ ব্যাটারের তালিকাতে থাকা তিনজনই স্থানীয় ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন। অন্যদিকে বোলিংয়ে শীর্ষ ৫ জনের তালিকাতে আছেন বাংলাদেশেরই চারজন। মোস্তাফিজুর রহমান ও কামরুল হাসান রাব্বি ১১ উইকেট নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছেন। তাই ইংলিশ ক্রিকেটার মঈন আলীর মুখে স্থানীয় ক্রিকেটারদের জয়-জয়কার!

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শেষে মঈন আলী সাংবাদিকদের বলেছেন, ‘স্থানীয় ক্রিকেটাররা আগেও ভালো ছিল। কিন্তু এখনকার মতো এতো ভালো ছিল না। এটা বড় ব্যাপার। ১১ বছর আগের চেয়ে এখন… এমনকি তামিম, সাকিব ও অন্য সবাই উন্নতি করেছে। স্থানীয় ক্রিকেটারদের মান আগের চেয়ে ভালো, এখন ভালো মানের বিদেশি ক্রিকেটারও আসছে। আশা করি, সামনে আরও ভালো হবে।’

মঈন আলী মনে করেন, স্থানীয় ক্রিকেটাররা ভালো হলেই কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট জমে উঠে, ‘স্থানীয় ক্রিকেটাররা ভালো হলে দুনিয়ার সব জায়গায় টুর্নামেন্টও ভালো হয়। আইপিএলে যেমন, স্থানীয় ক্রিকেটাররা দুর্দান্ত। স্থানীয়রা ভালো হলে, বিদেশিরা ভালো হলে, টুর্নামেন্টও সবসময় ভালো হয়। স্থানীয় ক্রিকেটাররা তাই ফ্র্যাঞ্চাইজিকে ভালো করে তোলে।’

২০১৩ সালে প্রথমবার বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন মঈন আলী। দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে আসা এই ক্রিকেটারের তখনও ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি। সেবার ৫ ম্যাচে মঈনের ব্যাট থেকে আসে ৪৬ রান। ইংলিশ অলরাউন্ডার এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেললেও ব্যাটিং করা হয়নি। বোলিংয়ে ২৭ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন।

গত ৯ বছরে বিপিএলের পরিবর্তন নিয়ে মঈন বলেছেন, ‘৯ বছর আগের চেয়ে এখন পেশাদারিত্ব বেশি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনটিই কাম্য, সময়ের সঙ্গে ভালো হবে। আমি যা দেখেছি, আগের চেয়ে মান এখন অবশ্যই অনেক ভালো।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান