হাজারতম ওয়ানডেতে ভারতেরই জয়

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:১১

ভারতের জন্য দিনটা ছিল ঐতিহাসিক। প্রথম দল হিসেবে খেলতে নেমেছিল হাজারতম ওয়ানডে। মাইলফলকের ম্যাচ জিতে তা আরও স্মরণীয় করে রাখলো স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম ওয়ানডেতে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

আহমেদাবাদে হাজারতম ওয়ানডেতে খেলা হয়েছে মোট ৭১.৫ ওভার। ব্যাটে-বলে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক দল। বল হাতে নেতৃত্ব দিয়েছেন স্বাগতিক স্পিনাররাই। জবাবে ক্যারিবীয়দের ১৭৬ রানে রুখে দেওয়া ম্যাচ জিততে মঞ্চ গড়ে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ৫১ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন। তাতে ছিল ১০টি চার। আলজারি জোসেফ দলীয় ৮৪ রানে রোহিতকে ফেরালে ভাঙে উদ্বোধনী জুটি। অধিনায়কের ফেরায় কিছুটা ছন্দ পতন ঘটে ইনিংসে। দ্রুত পতন হয় চার উইকেটের! পর পর সাজঘরে ফেরেন কোহলি (৮), ইশান কিশান (২৮) ও ঋষভ পান্ত (১১)। পান্তের রান আউটটি ছিল দুর্ভাগ্যজনক।

১১৬ রানে চারজন বিদায় দিলে পরে রয়ে-সয়ে খেলেছেন সূর্যকুমার যাদব ও অভিষিক্ত দীপক হুদা। দুজনের অপরাজিত ৬২ রানের জুটিতে ২৮ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। সূর্যকুমার অপরাজিত ছিলেন ৩৪ রানে, হুদা ২৬ রানে। ক্যারিবীয়দের হয়ে ৪৫ রানে দুটি উইকেট নিয়েছেন পেসার আলজারি জোসেফ।

টস জিতে ক্যারিবীয়দের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা কাজে দিয়েছিল। ব্যাটিং ধসে ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ লজ্জাজনক স্কোরের অপেক্ষায় ছিল। দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল ৭ উইকেট ভাগাভাগি করে ক্যারিবীয়দের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। অবশ্য ধসের শুরুটা করেছেন পেসার মোহাম্মদ সিরাজ। শাই হোপকে ফেরান তৃতীয় ওভারেই। তার পর পুরোপুরি ধ্বংস স্তুপে পরিণত হওয়া ক্যারিবিয়ানরা মাথা তুলে দাঁড়ানোর মতো পুঁজি পায় জেসন হোল্ডারের লড়াকু ইনিংসের কল্যাণে। ফাবিয়ান অ্যালেনের সঙ্গে মিলে ৭৯ রানের জুটি গড়েন এই অলরাউন্ডার। তাদের লড়াইয়েই স্কোরটা একটা পর্যায়ে যেতে পেরেছে। অ্যালেনকে (২৯) ফিরিয়ে দুর্দান্ত এই জুটি ভেঙেছেন ওয়াশিংটন সুন্দর। ততক্ষণে স্কোর ছিল ৮ উইকেটে ১৫৭ রান। এর পর প্রসিদ্ধ কৃষ্ণা সর্বোচ্চ ৫৭ রান করা হোল্ডারকেও গ্লাভসবন্দি করালে বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। ৪৩.৫ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় তারা।  

লেগ স্পিনার চাহাল ৪৯ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট। ম্যাচসেরাও হন তিনি। ৩০ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম