এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সফর বাতিল

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯

বেশি দিন হয়নি নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরটি স্থগিত হয়েছিল। এবার অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।

এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল মার্চে। কিন্তু অস্ট্রেলিয়া দলের জন্য কোয়ারেন্টিন পালনের ব্যবস্থা করতে না পারাতে বাধ্য হয়েই সিরিজটি বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। নেপিয়ারে মধ্য মার্চে হওয়ার কথা ছিল এই সিরিজ। চার দিনের মধ্যে সেটি শেষ হওয়ার কথা ছিল।

শুরুতে অস্ট্রেলিয়া ধারণা করেছিল, নিউজিল্যান্ড সরকার হয়তো আইসোলেশন নিয়মটি অস্ট্রেলীয় ভ্রমণকারীদের জন্য শিথিল করবে। তেমনটি না হওয়াতেই বাতিল করতে হয়েছে সিরিজ।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও স্বীকার করেছেন যে, সফরটি বাতিল করতেই হতো, ‘আমরা এই আশাতেই সিরিজের সূচি তৈরি করেছিলাম। ট্রান্স-তাসমান সীমান্ত তাদের জন্যই উন্মুক্ত হবে, যারা বেঁধে দেওয়া মানদণ্ড পূরণ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওমিক্রনের প্রকোপ সীমান্ত পরিস্থিতি পাল্টে দিয়েছে। যে কারণে সিরিজটি আয়োজন করা অসম্ভব হয়ে পড়েছে।’       

তবে পরবর্তী সূচিগুলো নির্বিঘ্নে হবে বলেই জানা গেছে। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজ যথা সময়ে মাঠে গড়াবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপও!

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম