এবার অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট অভিষেকের অপেক্ষায় রউফ

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২

লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি দীর্ঘদিন। অনেক চেষ্টার পর বড় দলগুলো পাকিস্তান সফরে যাচ্ছে কিংবা ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের ক্রিকেটে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া দলের সফরের মাধ্যমে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে যাচ্ছে অজিরা। এই লড়াইয়ের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১৬ সদস্যের মূল দলে ডাক পেয়েছেন পেসার হারিস রউফ। পাকিস্তানের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্ট খেলা হয়নি তার। গত বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে থাকলেও লাল বলে অভিষেক হয়নি। এবার তার সামনে আরেকটি সুযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন এই পেসার।

এদিকে টেস্ট দলে ফিরেছেন শান মাসুদ। ২০২১ সালের জানুয়ারিতে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে হার্টের সমস্যার পর এখন পুনর্বাসনে থাকা আবিদ আলীর জায়গায় সুযোগ পেয়েছেন মাসুদ। তবে বাদ পড়েছেন অফ স্পিনার বিলাল আসিফ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ছিলেন তিনি।

করোনাভাইরাসের কথা মাথায় রেখে পিসিবির নির্বাচকেরা পাঁচজন রিজার্ভ খেলোয়াড় রেখেছেন। তারা হলেন- কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।

পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট। এরপর ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে শেষ টেস্ট।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দু্ল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নুমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, জাহিদ মাহমুদ।

রিজার্ভস: কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম