‘অশোভন আচরণে’ শাস্তি পেলেন সোহান

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে দারুণ সময় কাটাচ্ছে ফরচুন বরিশাল। খুশি মনেই ঢাকায় ফিরেছে সাকিব আল হাসানরা। কিন্তু এরই মধ্যেই দুঃসংবাদ শুনলেন দলটির উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আম্পায়ারের সঙ্গে ‘অশোভন আচরণ’ করায় আর্থিক জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে সোহানের নামের পাশে।

মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে ১২ রানের জয় পায় বরিশাল। এই ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন সোহান। সিলেটের ইনিংসের ১৪তম ওভারে সাকিবের বলে স্টাম্পিং হন দলটির অধিনায়ক রবি বোপারা। বলটি বোপারার ব্যাট ফাঁকি দিয়ে সোহানের প্যাডে লেগে স্টাম্পে আঘাত হানে।

বল স্টাম্পে লাগার পরপরই জোরালো আবেদন করেন সোহান। কিন্তু থার্ড আম্পায়ারের সাহায্য চাইতে কিছুটা দেরি করেন লেগ আম্পায়ার মোজাহিদুজ্জামান। সঙ্গে সঙ্গে মেজাজ হারান সোহান। মেজাজ হারিয়ে থার্ড আম্পায়ারের সাহায্য নিতে জোর করেন ফিল্ড আম্পায়ারকে। তাতেই সোহানের আচরণবিধি লঙ্ঘন হয়। যা  বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদের লেভেল-১-এর আচরণবিধি।

এই ধারা অনুযায়ী ম্যাচ রেফারি রকিবুল হাসান শাস্তি হিসেবে সোহানের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন। সঙ্গে এই উইকেটকিপারের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সোহান ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম