গিলক্রিস্ট-পান্তে মিল খুঁজে পাচ্ছেন পন্টিং

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৩

অস্ট্রেলিয়ার তো বটেই, সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটার হিসেবে অ্যাডাম গিলক্রিস্টকে বেছে নেন অনেকে। গ্লাভস হাতে যেমন ছিলেন বিশ্বস্ত হয়ে, তেমনি আগ্রাসী ব্যাটিংয়ে আস্থার নাম। এই কিংবদন্তির সঙ্গে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্তের মিল খুঁজে পাচ্ছেন তারই একসময়কার সতীর্থ রিকি পন্টিং।

গিলক্রিস্টের মতো পান্তও বাঁহাতি ব্যাটার ও আগ্রাসী। অস্ট্রেলিয়ান গ্রেটের মতো ভারতীয় ব্যাটারও উইকেটকিপার। এই জায়গাতেই মূলত মিল দেখছেন পন্টিং। ব্যাটিংয়ের মানসিকতায় তাদের অনেক মিল খুঁজে পেলেও অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক এখনই ‍দুজনকে তুলনায় দাঁড় করানোর মতো অবস্থান দেখেন না। গিলক্রিস্টের সঙ্গে তুলনায় দাঁড় করাতে হলে পান্তকে আগে অন্তত ৫০-৬০টি টেস্ট খেলতে হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসে পান্তের সঙ্গে কাজ করছেন পন্টিং। খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে এই তরুণ ভারতীয় উইকেটকিপারকে। সেই অভিজ্ঞতা থেকেই পন্টিংয়ের উপলব্ধি, ‘হ্যাঁ, বেশ মিল আছে (গিলক্রিস্ট ও পান্তের)। আমি জানি ঋষভ ভীষণ আগ্রাসী, তবে তাকে আরও ৫০ থেকে ৬০টি টেস্ট খেলতে হবে প্রথমে, এরপর সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটারের সঙ্গে তুলনায় দাঁড়া করানো যাবে।’

দুজনের কী মিল খুঁজে পেয়েছেন, সেটিও জানিয়েছেন পন্টিং, ‘তবে আপনি যদি তাদের ব্যক্তিত্বের জায়গা দেখেন, তাহলে ঋষভ অনেক বেশি খোলামেলা, অনেক উচ্চস্বরী এবং ভীষণ রকমের প্রতিযোগিতামূলক খেলোয়াড়। গিলিও ভীষণ প্রতিযোগিতামূলক খেলোয়াড়, তবে অনেক শান্ত ও চাপা স্বভাবের। যদিও যখন সে ব্যাট হাতে পায়, তখন একদম ঋষভের মতো।’

/কেআর/
সম্পর্কিত
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন