ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ছাড়লো ভারত

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৬

সিরিজ খুঁইয়ে ভারতের বিপক্ষে সান্ত্বনার জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু আহমেদাবাদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটিতেও স্বাগতিকদের কাছে আত্মসমর্পণ করেছে ক্যারিবীয় দল। শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তের হাফসেঞ্চুরিতে ভারত সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করেছিল। জবাবে ভারতীয় বোলারদের তোপে ১৬৯ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৯৬ রানের দারুণ জয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক দল।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক বোলারদের তোপের মুখে শুরুতেই সফরকারীদের টপ অর্ডার ভেঙে পড়ে। ব্যাটারদের মধ্যে অধিনায়ক নিকোলাস পুরান খেলেছেন ৩৪ রানের ইনিংস। এছাড়া টেলএন্ডার ওডেন স্মিথের ব্যাট থেকে আসে ৩৬ এবং আলজারি জোসেফ খেলেন ২৯ রানের ইনিংস। সবমিলিয়ে ৩৭.১ ওভারে ১৬৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া দ্বীপক চাহার ও কুলদীপ যাদব নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা ভারত শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল। ৪২ রানে হারায় তিন উইকেট! চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তের ১১০ রানের জুটিই পরে বড় ইনিংস গড়ার পথ তৈরি করে দিয়েছে। পান্ত ৫৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে আউট হলেও শ্রেয়াস আইয়ার সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২০ রান দূরে থাকতে হেইডেন ওয়ালশের শিকারে পরিণত হলে সুযোগ হাতছাড়া হয় তার। ফলে ১১১ বলে ৯ চারে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারকে থামতে হয়েছে ৮০ রানেই। লেট অর্ডারে ওয়াশিংটন সুন্দর (৩৩) ও দীপক চাহার (৩৮) রান করলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ২৬৫।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জেসন হোল্ডার সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ দুটি করে উইকেট নিয়েছেন।

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম