আইপিএলে মোস্তাফিজের নতুন ‘ঘর’ দিল্লি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১২

আজ (শনিবার) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। ৭ দেশের ২২৮ ক্যাপড ও ৩৫৫ জন আনক্যাপড খেলোয়াড়ের মধ্য থেকে ১০ দল তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিচ্ছে। নিলামের প্রথম দিন সাকিব আল হাসান দল না পেলেও পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামের তিন নম্বর সেটে ডাক ওঠে সাকিবের। কিন্তু সবাইকে হতাশ করে তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। এদিকে পাঁচ নম্বর সেটের শেষ দিকে গিয়ে দল পেয়ে যান মোস্তাফিজ। তরুণ এই বাঁহাতি পেসার সর্বশেষ মৌসুমে খেলেছিলেন রাজস্থান রয়্যালসে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন কাটার মাস্টার। এবার তার ঠিকানা দিল্লি ক্যাপিটালস।

শার্দূল ঠাকুর-মিচেল মার্শকে কিনতে ৬ কোটি রুপির বেশি খরচ করলেও মোস্তাফিজকে কম দামেই পেয়ে গেছে দিল্লি। নিলামে ১০ দল অংশ নিলেও দিল্লি ছাড়া কেউই মোস্তাফিজকে পেতে আগ্রহ দেখায়নি। এক ডাকেই ফ্র্যাঞ্চাইজিটি পেয়ে যায় বাংলাদেশি পেসারকে। মার্শের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি তাকে দলে নিয়েছে ৬ কোটি ৫০ লাখ রুপি খরচ করে। অন্যদিকে একই ভিত্তিমূল্যের শার্দূলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি।

মোস্তাফিজ দল পেলেও সাকিবকে কোনও দল ডাকেইনি। যদিও এখনও সুযোগ আছে তার দল পাওয়ার। আগামীকাল (রবিবার) কোনও ফ্র্যাঞ্চাইজি যদি অবিক্রিত ক্যাটাগরি থেকে কাউকে কিনতে চায়, তাহলে নতুন করে তাদেরকে নিলামে উঠানো হবে। এই দুই ক্রিকেটার ছাড়া বাংলাদেশের আরও  তিন খেলোয়াড়ের নাম রয়েছে নিলামে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও লিটন দাসকে এখনও নিলামে ডাকা হয়নি। তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালসের সঙ্গে নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস কোমর বেঁধে নেমেছে পছন্দের ক্রিকেটার কিনতে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি