কুমিল্লার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ঢাকা, প্লে-অফে খুলনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১

কঠিন সমীকরণ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। প্লে-অফে যেতে হলে হারাতেই হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লাকে। চাপের মাঝে কঠিন এই ম্যাচ ৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতে নিলো মুশফিকের খুলনা। এই ম্যাচে কুমিল্লার পাওয়ার কিছু না থাকলেও কুমিল্লার দিকেই তাকিয়ে ছিলো মিনিস্টার গ্রুপ ঢাকা। কিন্তু খুলনা ম্যাচ জিতে যাওয়াতে ঢাকাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফাফ ডু প্লেসি’র দারুণ এক সেঞ্চুরিতে কুমিল্লা ১৮২ রান সংগ্রহ করে। ফাফের সেঞ্চুরি ম্লান করে দিয়ে খুলনার আন্দ্রে ফ্লেচার তুলে নেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতেই মূলত জয়ের ভীতটা পেয়ে যায় খুলনা। ফ্লেচার খেলেন অপরাজিত ১০১ রানের ইনিংস।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে খুলনা। নিয়মিত ওপেনার আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় মেহেদী হাসানকে। গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনার হয়ে দুই ওপেনার  টুর্নামেন্টের সেরা ক্রিকেটটাই খেললেন। কুমিল্লার বোলারদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়েছেন মেহেদী-ফ্লেচার। তাদের দুইজনের ১৮২ রানের জুটিতে কুমিল্লাকে ৯ উইকেট হারায় খুলনা টাইগার্স। জয় থেকে এক রান দূরে থাকতে আউট হন মেহেদী হাসান (৭৪)। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন মেহেদী। ফ্লেচার অপরাজিত থাকেন ১০১ রানে। ৬২ বলে ৬ চার ও ৬ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন এই ওপেনার। অবশ্য ৭১ রানেই থেমে যেতে পারতো ফ্লেচারের ইনিংস। অনেকটা জোড় করেই রিভিউ নেন মেহেদী। মেহেদীর এই সিদ্ধান্তেই বেঁচে যান ফ্লেচার। খেলেন ম্যাচ সেরা এক ইনিংস।

কুমিল্লার বোলারদের মধ্যে কিছুটা কিপটে  বোলিং করতে পেরেছেন কেবল সুনীল নারিন ও মঈন আলী।  ৪ ওভারে ২২ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন ক্যারিবীয় এই স্পিনার। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ১৩ রান খরচায় একমাত্র উইকেটটি নেন। এছাড়া বাকি বোলারদের সবাই ওভার প্রতি দশের উপরে রান দিয়েছেন। কুমিল্লার অধিনায়ক ফাফ ডু প্লেসিস সেঞ্চুরি করে উদযাপন করছেন

এর আগে, টস জিতে ব্যাটিং নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  বিপিএল প্রথমবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। ৭ রান করেই আউট হন তিনি। মুমিনুলও ৭ রান করে ফিরলে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি বাঁধেন ফাফ ডু প্লেসিস।  ৪৯ রানের জুটি হতেই ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়ে জয়ের ইনিংস। আউট হওয়ার আগে খেলেন ২৭ বলে ৩ চারে ৩১ রানের ইনিংস। এরপর শুরু হয় ফাফ ঝড়। ৫৪ বলে ১০১ রান করে নাভেন উল হকের শিকার হন প্রোটিয়া এই ব্যাটার। ১২ চার ও ৩ ছক্কায় ফাফ নিজের ইনিংসটি সাজিয়েছেন। শেষ দিকে মাহিদুল অঙ্কন ১১ বলে ২০ রান করলে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে থামে কুমিল্লা।

খুলনার বোলারদের মধ্যে নাভেন-উল-হক, মেহেদী হাসান ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম