সাকিব-তামিমদের নতুন ব্যাটিং কোচ করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৮

বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া জেমি সিডন্স করোনা আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরেই খুসখুসে কাশি ছিল। শুক্রবার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে সিডন্সের করোনা পজেটিভ ধরা পড়ে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থা বেশ ভালো সিডন্সের। ঢাকার স্থানীয় এক হোটেলে অবস্থান করছেন তিনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় দলের অনুশীলনের জার্সি গায়ে একাডেমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন সিডন্স। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন উইকেট। মিরপুরের ইনডোর, আউটডোরের পাশাপাশি একাডেমিও পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ সময় গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন তাকে বিভিন্ন বিষয় বুঝিয়েও দিচ্ছিলেন।

বিপিএল-এর খেলা থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ নেই সিডন্সের। তাই শিষ্যদের খেলা দেখতে নিয়মিত মাঠে আসছেন। সিলেটের ভেন্যুতেও গিয়েছিলেন সাকিব-তামিমদের নতুন এই ব্যাটিং কোচ।

/আরআই/এফএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম