কোটি রুপিতে দল পেলেন ভারতের যুব বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

চলতি মাসেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই আসরে দারুণ সময় কাটিয়েছে ভারতীয় যুব দল। ইংল্যান্ডকে হারিয়ে ছোটদের বিশ্বকাপ জিতে নিয়েছে পঞ্চমবারের মতো। এমন কীর্তি গড়ায় তরুণ ক্রিকেটাররা আইপিএল নিলামে ছিলেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দল পেয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক যশ ধুল, রাজ বাওয়া ও রাজবর্ধন হাঙ্গারগেকার। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজবর্ধন হাঙ্গারগেকারকে ১.৫ কোটিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। তাকে কিনতে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ডাকাডাকিতে যোগ দেয় মুম্বাই ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে দেড় কোটি রুপিতে কিনে নেয় ধোনির দল।

এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ বাওয়াকে ২ কোটিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যুব বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ককে নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। রাজকে প্রথম ডাক দেন সানরাইজার্স হায়দরাবাদ। তাদের সঙ্গে লড়াইয়ে যুক্ত হয় পাঞ্জাব। নতুন বিডার হিসেবে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্সও। তিন দলের লড়াইয়ে দাম উঠে ২ কোটি রুপি। শেষ বিডার হিসেবে দুই কোটি দিয়ে রাজ বাওয়াকে কিনে নেয় মুম্বাই।

তাদের মতো বড় অঙ্কের বিনিময়ে দল পেয়েছেন যশ ধুল। যার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তাকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে দিল্লি ও পাঞ্জাব। শেষ পর্যন্ত ৫০ লাখ রুপিতে ধুলকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। যার সঙ্গী হিসেবে এই দলে থাকছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম