ফাইনালে ওঠার মিশনে বরিশাল-কুমিল্লার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৬

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সোমবার মাঠে গড়াচ্ছে প্রথম কোয়ালিফায়ার। তাতে বিকালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলটির জন্যও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সোমবার অনুষ্ঠেয় এলিমিনেটর রাউন্ডে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেই আসতে হবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি শুরু বিকাল সাড়ে পাঁচটায়। এর আগে দুপুরে সাড়ে ১২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে বরিশাল ও কুমিল্লা দুই দলই রবিবার কঠোর অনুশীলন করেছে। টানা জয়ে সাকিবের ফরচুন বরিশাল ভীষণ উজ্জীবিত। তবে কুমিল্লা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস অবশ্য তার পরেও বেশি চিন্তিত নন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বরিশাল ভালো দল। আমরা জানি যে কাজটা কঠিন হবে। তবে শেষদিকে আমরাও ভালো ক্রিকেট খেলেছি। গতকাল (শনিবার)  জিততে পারিনি, তবে এর আগে ভালো ক্রিকেট খেলেছি। আশা করি ভালো ম্যাচ হবে, সবার জন্য দেখার মতো ম্যাচ হবে। দারুণ সব ক্রিকেটার থাকবে এই ম্যাচে। আমরাও মাঠে নামতে মুখিয়ে আছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম