ফুড পয়জনিংয়ে ম্যাচ থেকে ছিটকে গেলেন জ্যাকস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৩

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এলিমিনেটর রাউন্ডে তুলতে সবচেয়ে বড় ভূমিকা ছিল দলটির ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকসের। চারটি হাফসেঞ্চুরি করা জ্যাকস গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেই চট্টগ্রামের প্লে-অফ নিশ্চিত করেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই  দুঃসংবাদ শুনেছে তারা।  সোমবার প্রথম ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না চট্টগ্রাম। ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে হোটেলেই অবস্থান করছেন ইংলিশ এই ক্রিকেটার।

দলের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মাঠে আসার আগ মুহূর্তে বমি করেছেন উইল জ্যাকস। তারপরও মাঠে এসেছিলেন। কিন্তু অসুস্থ বোধ করায় তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

দলটির ম্যানেজার বলেছেন, ‘টিম বাসে উঠার ঠিক আগে জ্যাকসের শরীর হুট করে খারাপ হয়ে যায়। বাস থেকে নেমে সে বমি করে। কিছুক্ষণ অপেক্ষার পর সে মাঠেও আসে। তবে শরীর খারাপ ছিল। চিকিৎসকরা বলছেন, তার ফুড পয়জনিং হয়েছে। এমনিতে প্রেশার বা শারীরিক আর কোনও সমস্যা নেই। তবে তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। এই ম্যাচে খেলতে পারবে না। আমরা তাকে হোটেলে পাঠিয়ে দিয়েছি।’

পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন জ্যাকস। ১০ ম্যাচে বিপিএলের দ্বিতীয় রান সংগ্রাহক তিনি। আজকের ম্যাচটি খেলতে পারলে সর্বোচ্চ সংগ্রাহক তামিমকে ছাড়িয়ে যেতে পারতেন। ৪ হাফসেঞ্চুরিতে জ্যাকসের সংগ্রহ ৩৯৮ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক