এখন ‘মুক্ত’ বিশ্বকাপে যাওয়া বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা ১০ দিন ‘বন্দি জীবনে’ থাকা মেয়েরা আজ (সোমবার) মুক্ত হয়েছে। এবার মাঠের প্রস্তুতি শুরুর করার পালা নিগার সুলতানাদের। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি।

নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ডের পালম্যান হোটেলে রয়েছে নারী দল। কোয়ারেন্টিন শেষে আজ স্থানীয় সময় রাত ৮টায় হোটেলে উঠেছেন ক্রিকেটাররা। বিসিবি সূত্রে জানা গেছে, ১০ দিনে পাঁচবার কোভিড টেস্ট হয়েছে মেয়েদের। সব পরীক্ষায় উতরে গেছেন নারী দলের সদস্যরা।

আগামীকাল (মঙ্গলবার) আইসিসির অধীনে অনুশীলন ও ওয়ার্ম-আপ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। বিসিবির উইমেন্স উইং পরিচালনা বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওরা সবাই সুস্থ আছে। কোনও সমস্যা নেই। কাল থেকে অনুশীলন শুরু হচ্ছে। অনুশীলন আইসিসির ব্যবস্থাপনাতেই হবে।’

গত ১০ দিন কোয়ারেন্টিনে থাকলেও সময়টা কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা। রুমে থেকেই নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করেছেন। অকল্যান্ড থেকে রুমানা আহমেদ বলেছেন, ‘কোয়ারেন্টিনের কঠিন সময়ের মধ্যে একটি ভালো ব্যাপার হলো- আমরা হোটেলের ছাদে দুটি গ্রুপে ভাগ হয়ে, নিরাপদ দূরত্বে থেকে ২০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। আর আমাদের রুমে জিমের কিছু সরঞ্জাম সরবরাহ করা হয়। যতুটুক সম্ভব আমরা চেষ্টা করেছি ফিট থাকার।’

এদিকে করোনা পজিটিভ হওয়া তিন সদস্য দলের সঙ্গে নিউজিল্যান্ড যেতে পারেননি। তাদের একজন ক্রিকেটার, একজন সহকারী কোচ, অন্যজন দলের ট্রেনার। করোনা নেগেটিভ হওয়াতে এই তিনজন মঙ্গলবারের ফ্লাইটে নিউজিল্যান্ড যাচ্ছেন। তৌহিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাছাই পর্ব উতরে এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ৪ মার্চ শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ১৪ মার্চ, পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

শুরুতে বিশ্বকাপ অভিযানের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পরে বিশ্বকাপে রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটার নুজহাত তাসনিয়া। সানজিদা আক্তারের সঙ্গে দ্বিতীয় রিজার্ভ খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী তাসনিয়াকে নেওয়া হয়েছে। নিগারের নেতৃত্বাধীন দলে জাহানারা আলমও সুযোগ পেয়েছেন। এর আগে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছিলেন এই পেসার।

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমীম ও নুজহাত তাসনিয়া।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম