শান্ত কেন ওয়ানডে দলে, প্রধান নির্বাচকের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৬

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্রিকেটে হতাশার এক নাম! প্রতিভাবান হয়েও নিজের ছায়া হয়ে আছেন। টেস্টে মাঝেমধ্যে আলো ছড়ালেও অন্য দুই ফরম্যাটে শুধু হতাশার ছবিই এঁকে চলেছেন। তারপরও শান্তর ব্যাটে আশা খুঁজে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এবারের দলটিতে যেমন। সীমিত ওভারের ক্রিকেটে ‘কিছু না করেই’ তিন সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন শান্ত। কেন তিনি দলে, সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শান্ত। এরপর বাংলাদেশ দল নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেললেও ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। এই ফরম্যাটে ৮ ম্যাচে ১১.৬২ গড়ে শান্তর রান ৯৪। সর্বোচ্চ ২৯ রান জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ খেলা তিন ম্যাচে তার রান যথাক্রমে ১, ১৭ ও ২০। ওই সিরিজের পর ওয়ানডে ফরম্যাটে সুযোগ হয়নি তার। কুড়ি ওভারের ম্যাচ খেললেও সেখানেও নিষ্প্রভ তিনি। টপ অর্ডারে ব্যাট করে ১০ ম্যাচে ২২ গড়ে রান মোটে ১৭৬। সব মিলিয়ে প্রতিভাবান শান্ত দীর্ঘদিন ধরেই ‘নিখোঁজ’।

সেই ব্যাটারকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে নেওয়ার ব্যাখ্যায় নান্নু বলেছেন, ‘শান্তকে নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। ওয়ানডে ফরম্যাট নিয়ে তাকে নিয়ে আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী। সে আমাদের টেস্ট ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়। আশা করছি, ৫০ ওভারের ফরম্যাটেও সে ভালো করবে।’

এদিকে দীর্ঘদিন ধরেই ওয়ানডে ক্রিকেটের বাইরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটেও এই ফরম্যাটে খুব ভালো করতে পারছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মুমিনুলকে নিয়ে নিজেদের ভাবনা জানাতে গিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা আলোচনা করেছি। আজকেও (সোমবার) আলোচনা করেছি দলটা ফাইনাল করার আগে। ও (মুমিনুল) একটা প্রসেসের মধ্যে আছে। ও আমাদের চোখের আড়ালে যায়নি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ