‘ডু অর ডাই’ ম্যাচে ফাইনালে চোখ চট্টগ্রামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১

আগামীকাল (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৮ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল খেলতে মুখিয়ে আছে দলটি।

পুরো টুর্নামেন্টে নানা ঘটনায় মাঠের বাইরের খবরে শিরোনাম হতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। যা প্রভাব ফেলেছে তাদের মাঠের পারফরম্যান্সে। তবে সেটি কাটিয়ে উঠেছে তারা। পয়েন্ট টেবিলের তৃতীয় দল হিসেবে প্লে অফ খেলার সুযোগ পায় দলটি। সোমবার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় আফিফ হোসেনরা। এখন কুমিল্লাকে হারিয়ে ফাইনাল মঞ্চে ওঠার স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

কয়েক দফা অধিনায়ক বদল করে মাঠের বাইরের নানা আলোচনা থামিয়ে জয়ের ধারায় ফিরেছে চট্টগ্রাম। টানা তিন জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে তারুণ্যনির্ভর দলটি। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী বলেছেন, ‘আমাদের দলটা তারুণ্যে ভরা। টুর্নামেন্টের শুরুর দিকে আমরা সবার ওপরেই (পয়েন্ট টেবিলে) ছিলাম। পরবর্তীতে নিজেদের ভুলে পিছিয়ে পড়েছি। আমরা আমাদের ভুল থেকে শিখেছি। টানা তিন জয় ও কোয়ালিফায়ারে খেলা এ কারণেই সম্ভব হয়েছে। আগামীকাল (বুধবার) কুমিল্লার বিপক্ষে প্রধান পরিকল্পনাই হচ্ছে জয়। এটা যেহেতু ডু অর ডাই ম্যাচ, তাই ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।’

যুব বিশ্বকাপজয়ী দলের পেসার মৃত্যুঞ্জয়। চট্টগ্রামের হয়ে শুরুর দিকে সুযোগ না পেলেও শেষ দিকে টানা সাত ম্যাচ খেলেছেন। অন্যদের চেয়ে ৪ ম্যাচ কম খেললেও চট্টগ্রামের শীর্ষ উইকেট সংগ্রাহক তিনি। ৭ ম্যাচে তার শিকার ১৪ উইকেট। বিপিএলে ১৭ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক মোস্তাফিজ।

মৃত্যুঞ্জয়ের লক্ষ্য বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া, ‘এই মৌসুমটা আমার বেশ ভালো যাচ্ছে। তাই লক্ষ্য সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নেওয়া। ৭ ম্যাচে আমার ১৪ উইকেট, সর্বোচ্চ উইকেট ১৭। চেষ্টা করবো যত বেশি সম্ভব উইকেট সংগ্রহের।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
সর্বশেষ খবর
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবুরের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবুরের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
ভিয়েতনামে নৌকা উল্টে প্রাণ গেলো ১৫ ভারতীয় পর্যটকের
ভিয়েতনামে নৌকা উল্টে প্রাণ গেলো ১৫ ভারতীয় পর্যটকের
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান