দেশের ক্রিকেটে হ্যাটট্রিকসহ ৯ উইকেটের কীর্তি এক স্পিনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:১১

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার তন্ময় আহমেদ। এই তরুণ একাই ৯ উইকেট নিয়ে দারুণ কীর্তি গড়েছেন। দ্বিতীয় বিভাগ ক্রিকেটের স্বীকৃত কোনও টুর্নামেন্ট না হওয়াতে তন্ময়ের এই কীর্তি হয়তো রেকর্ডবুকে থাকবে না। তবু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিকসহ ব্যক্তিগত এই অর্জন তন্ময়ের জন্য নিশ্চিতভাবে আনন্দের।

আজ (বুধবার) বিকেএসপির তিন নম্বরে মাঠে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বিভাগের সুপার লিগের ম্যাচ। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। এই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্সের তন্ময়ের ঘূর্ণি জাদুতে মাত্র ২০.৩ ওভারে ৪৪ রানে অলআউট হয় পুলিশ দল।

১০ উইকেটের মধ্যে তন্ময় হ্যাটট্রিকসহ তুলে নেন ৯ উইকেট। ৭.৩ ওভার বোলিং করে তিন মেডেনে ১৮ রান খরচায় তার শিকার ৯ উইকেট।

পুলিশের দেওয়া সহজ লক্ষ্য ঢাকা ওয়ান্ডার্স ১২.৩ ওভারে ১ উইকেট হারিয়েই টপকে যায়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম