বিপিএল-২০২২

ওপেনিংয়ের প্রস্তাব পেয়ে যা মনে হয়েছিল নারিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩০

বিগ ব্যাশে প্রথমবার ওপেনিংয়ে ব্যাট করেছিলেন সুনীল নারিন। এরপর বিভিন্ন ফ্যাঞ্চাইজি লিগে প্রায়ই ওপেনার হিসেবে দেখা গেছে ক্যারিবীয় অলরাউন্ডারকে। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়েও বেশ কিছু ম্যাচে ওপেন করেছেন। তবে চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে এবারই প্রথম ইনিংস শুরুর সুযোগ পান। আর নেমে করলেন বাজিমাত। বিপিএলের রেকর্ড গড়েছেন ১৩ বলে হাফসেঞ্চুরি করে। আজ (বুধবার) দুর্দান্ত ইনিংস খেলার পর নারিন জানালেন, ওপেনিংয়ে নামার প্রস্তাব পেয়ে দারুণ খুশি হয়েছিলেন ক্যারিবীয় তারকা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছাড়েন নারিন। ১৩ বলে হাফসেঞ্চুরির পথে ৪ চার ও ৫ ছক্কায় নারিন তুলে ফেলেছিলেন ৪৭ রান। এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রথম বলে ছক্কা মেরে তুলে ফেলেন বিপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি। সব মিলিয়ে ৫ ছয় ও ৬ ছক্কায় ১৬ বলে ৫৭ রানে থামেন নারিন। ১৬ বলের ইনিংসে মাত্র চারটি ডট বল দিয়েছেন ক্যারিবীয় ব্যাটার। মূলত তার দানবীয় ইনিংসেই ৪৩ বল আগে জয়ের দেখা যায় কুমিল্লা।

ওপেনিংয়ে সুযোগে পেয়ে দারুণ খুশি এই ব্যাটার। পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘না (পরিকল্পিত ছিল না ওপেনিংয়ে নামা)। তবে আমাকে যখন বলা হলো, আমি দারুণ খুশি হয়েছিলাম। কারণ মাত্র দুজন ফিল্ডার বাইরে থাকে। একবার শুরুটা ভালো করতে পারলে, এরপর ভালো করা সম্ভব।’

চট্টগ্রাম ব্যাটিংয়ে গিয়ে সংগ্রাম করলেও কুমিল্লার সেই অর্থে কোনও সমস্যাই হয়নি। অনায়াসে ম্যাচ জিতেছে দুইবারের চ্যাম্পিয়নরা। উইকেট নিয়ে নারিন বলেছেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। খুব বেশি স্পিন ধরেনি। বিশেষ করে, দিনের বেলার চেয়ে রাতের বেলায় বল ব্যাটে আসে তুলনামূলক বেশি ভালোভাবে।’

ব্যক্তিগত অর্জন পাশে রেখে দলের জয়ই বড় করে দেখছেন এই অলরাউন্ডার, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। এটিই সবকিছুর ওপরে। এরকম পারফরম্যান্সের দিনে জয়ী হতে পারাটাই আসল ব্যাপার। ফাইনালে উঠতে পারাটা দারুণ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম