গাড়ি-মোটরসাইকেল নয়, টুর্নামেন্ট সেরা পাচ্ছেন ২ হাজার ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০

২০১২ সালে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল। দলের নিলাম, খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার; সবকিছুতেই তাক লাগিয়ে দেয় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পুরনো জৌলুস যেন হারিয়ে যেতে বসেছে! প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরার জন্য গাড়ি পুরস্কার রেখেছিল আয়োজকরা। কিন্তু সময় যত গড়িয়েছে, কমে গেছে পুরস্কারের মান!

মূলত করোনার দোহাই দিয়ে বাজেট কমানোতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগের বেশ কিছু আসরের মতো এবারও গাড়ি-মোটরসাইকেল থাকছে না সেরাদের জন্য। এবার টুর্নামেন্ট সেরাকে দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার ডলার! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৭১ হাজার কিছু বেশি।

বিপিএলের সাত আসরে তিনবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব। প্রথম দুই আসরের পর ২০১৭ সালে টুর্নামেন্ট সেরা হিসেবে তিনি পান একটি মোটরসাইকেল। এবার অবশ্য এসবের ধারে কাছে যায়নি কর্তৃপক্ষ।

এছাড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মিলবে ১ কোটি টাকা। রানার্সআপের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ। সাধারণত ম্যাচসেরার জন্য আগের ম্যাচগুলোতে ৫০০ ডলার অর্থ পুরস্কার থাকলেও ফাইনালের জন্য সেটি করা হয়েছে ১০০০ ডলার।

চলমান আসরে সেরাদের দৌড়ে সবচেয়ে এগিয়ে সাকিব। ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন। বল হাতেও তার শিকার ১৫ উইকেট। তার কাছাকাছি নেই আর কোনও ক্রিকেটার। অলরাউন্ড পারফরম্যান্স বাদ দিলে ব্যাটিং ও বোলিংয়ে আলাদা আলাদা নজর কেড়েছেন অনেকেই। চট্টগ্রামের উইল জ্যাকস ১১ ম্যাচে ৪১৪ রান করেছেন। খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার করেছেন ৪১০ রান। তামিমের ব্যাট থেকে এসেছে ৪০৭। এছাড়া ১৮ উইকেট নিয়ে বোলিংয়ে সবার ওপরে রয়েছেন মোস্তাফিজুর রহমান।  ফলে সবকিছু মিলিয়ে সাকিব অনেকটা এগিয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। 

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম